শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

জয়ার ২৪ সেকেন্ডের ভিডিও ভাইরাল!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৫৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের গন্ডি পেরিয়ে কলকাতার সিনেমায়ও এখন জয়া আহসানের জয়জয়াকার। দুর্গাপূজা উপলক্ষে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মুক্তি পেয়েছে জয়া অভিনীত নতুন সিনেমা ‘দশম অবতার’। এটি নির্মাণ করেছেন সৃজিত মুখার্জি। আর এই সিনেমায় রহস্যময় এক লুকে হাজির হয়েছেন তিনি।

এ সিনেমা মুক্তির আগে থেকেই চুমুকাণ্ড নিয়ে বেশ আলোচনায় রয়েছেন তিনি। মুহূর্তেই নেটদুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই চুমুর দৃশ্য।

সম্প্রতি আবারও আলোচনায় এসেছে তার চুমুর দৃশ্যটি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে জয়া আহসান নিজেই একটি ভিডিও ক্লিপ শেয়ার করেছেন ভক্তদের সঙ্গে। ২৪ সেকেন্ডের সেই ভিডিওতে এবার পুরো চুমুর দৃশ্যটি দেখা গেছে। সেই সঙ্গে ছিল সিনেমার কিছু দৃশ্য।

এদিকে মুক্তির পর থেকে রোববার (২২ অক্টোবর) সামাজিক ইনস্টাগ্রাম স্টোরিতে টালিউডের বাংলা বক্স অফিস জানিয়েছে, ৩ দিনে এ সিনেমা আয় করেছে ২ কোটি রুপি। যা বাংলাদেশি মুদ্রায় ২ কোটি ৬৫ লাখ টাকার বেশি।

প্রসঙ্গত, জয়া আহসান ছাড়া সিনেমায় আরও প্রসেনজিৎ, অনির্বাণ ভট্টাচার্য, যীশু সেনগুপ্তও রয়েছেন। পাশাপাশি সিনেমার সংগীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায়, রূপম ইসলাম, ইন্দ্রদীপ দাশগুপ্ত।

ওআ/



জয়া আহসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250