রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

ট্রাফিক আইন না মানায় কানাডার অর্থমন্ত্রীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। ফাইল ছবি

রাস্তায় ট্রাফিক আইন না মেনে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর কারণে নিজ প্রদেশেই শাস্তির মুখোমুখি হয়েছেন কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড। সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তিনি সর্বোচ্চ গতিসীমা অতিক্রম করে ঘণ্টায় ১৩২ কিলোমিটার বেগে গাড়ি চালিয়েছেন। আর এতে জরিমানার মুখেও পড়েছেন তিনি।

বুধবার (২৩ আগস্ট) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে কানাডার অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে তার নিজ প্রদেশ আলবার্টাতে ২৭৩ কানাডিয়ান ডলার (২০০ মার্কিন ডলার) জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এ জরিমানার পরিমাণ প্রায় ২২ হাজার টাকা।

অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডের অবশ্য নিজের কোনও গাড়ি নেই। তার মুখপাত্র ক্যাথরিন কাপলিনস্কাস বলেছেন, গ্র্যান্ডে প্রেইরি এবং পিস রিভার শহরের মধ্যে ঘণ্টায় ১৩২ কিমি (৮২ মাইল) গতিতে গাড়ি চালানো অবস্থায় অর্থমন্ত্রী ফ্রিল্যান্ডকে ধরা হয় এবং পরে তাকে ওই জরিমানা করা হয়।

পরে জরিমানাকৃত সম্পূর্ণ অর্থ ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড পরিশোধ করেন বলেও জানান মুখপাত্র ক্যাথরিন।

অবশ্য ঘটনাটি কখন ঘটেছে এবং রাস্তার সর্বোচ্চ গতিসীমা কত ছিল তা বলেননি কাপলিনস্কাস। তবে কানাডার আলবার্টা প্রদেশের হাইওয়েতে সর্বোচ্চ গতিসীমা হচ্ছে ঘণ্টায় ১১০ কিমি।

এম.এস.এইচ/

জরিমানা ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250