শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে *** জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান *** বিশ্বের বৃহত্তম মুক্তবাণিজ্য জোটে যুক্ত হওয়ার পথে বাংলাদেশ *** ৯৮ কমিটি থেকে ‘আওয়ামীপন্থীদের’ বাদ দেওয়ার নির্দেশ, কী বদল আসছে সরকারি কমিটিতে *** মূল আসামিকে আড়াল করায় স্বজনদের ক্ষোভ, জানেন না আপসের বিষয়ও *** জাতিসংঘে শুক্রবার ভোররাত ৩টায় বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী *** বিকাশ, রবিসহ চার প্রতিষ্ঠান পেল ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন

মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:১১ পূর্বাহ্ন, ১লা মার্চ ২০২৬

#

তেহরানের হাসান আবাদ স্কয়ার। ছবি: বিবিসি

ইরানসহ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা এবং কর্মস্থলগামী হাজার হাজার শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।

উদ্ভূত পরিস্থিতি পর্যালোচনায় শনিবার (২৮শে ফেব্রুয়ারি) সন্ধ্যায় পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীর এক উচ্চপর্যায়ের জরুরি বৈঠক করেন।

পররাষ্ট্রসচিবের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে তেহরানে নিযুক্ত বাংলাদেশের মিশনপ্রধানের সঙ্গে সরাসরি কথা বলে সেখানকার সর্বশেষ পরিস্থিতি ও প্রবাসী বাংলাদেশিদের অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য নেওয়া হয়।

বৈঠক শেষে পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানানো হয়েছে, ইরানসহ পার্শ্ববর্তী দেশগুলোর আকাশপথ ও বিমান চলাচল স্থগিত হওয়ার কারণে মধ্যপ্রাচ্যগামী বিপুলসংখ্যক বাংলাদেশি কর্মী চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন; বিশেষ করে যারা নতুন কর্মসংস্থানের উদ্দেশ্যে যাত্রার প্রস্তুতি নিয়েছিলেন, তাদের যাত্রা সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ায় দেশের বিভিন্ন বিমানবন্দরে আটকা পড়া কর্মীদের প্রয়োজনীয় আবাসন ও সহায়তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বাংলাদেশ সরকার ইতিমধ্যে সংশ্লিষ্ট দেশগুলোর কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছে, যাতে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গে আটকা পড়া কর্মীদের প্রবেশের অনুমতি দেওয়া হয় এবং এ বিষয়ে বেশ কয়েকটি দেশের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাসও পাওয়া গেছে।

একই সঙ্গে তেহরানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সুরক্ষা এবং সেখানে কর্মরত কূটনৈতিক ও অন্য স্টাফদের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ নিয়েছে ঢাকা।

ইরানে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী এবং সেখানে বসবাসরত নাগরিকদের জানমালের নিরাপত্তা রক্ষায় দূতাবাসকে সার্বক্ষণিক তদারকি ও প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। সরকার এই যুদ্ধাবস্থায় প্রবাসীদের পাশে থাকার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে কূটনৈতিক আলোচনার ব্যর্থতার বিষয়টি জানিয়ে বলা হয়েছে, বর্তমান উত্তেজনা ও সংঘাত বৃদ্ধির ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশ স্পষ্টভাবে বিশ্বাস করে যে যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না; বরং সংলাপ, পারস্পরিক শ্রদ্ধা এবং আন্তর্জাতিক আইনের প্রতি অবিচল থাকাই যেকোনো বিরোধ নিষ্পত্তির একমাত্র পথ।

মধ্যপ্রাচ্যের প্রতিটি দেশের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা প্রদর্শনের গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং অবিলম্বে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে।

বাংলাদেশ সরকার মধ্যপ্রাচ্যে শান্তি, স্থিতিশীলতা এবং নিরাপত্তা বজায় রাখার পক্ষে তার দীর্ঘদিনের অবস্থান পুনরায় নিশ্চিত করেছে। বর্তমান বৈশ্বিক ও আঞ্চলিক অস্থিতিশীলতা নিরসনে আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর ভূমিকা পালন এবং সংলাপের পরিবেশ তৈরির জন্য জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

পরিস্থিতির ক্রমাগত পরিবর্তনের ওপর নজর রাখতে এবং প্রবাসীদের সহায়তা নিশ্চিত করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বিশেষ সেল গঠনের প্রক্রিয়াও শুরু হয়েছে।

খলিলুর রহমান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান

🕒 প্রকাশ: ০৩:০৩ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক

🕒 প্রকাশ: ০২:৩২ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ১০:২১ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে খলিলুরের কার্যালয়ে লিগ্যাল অফিসার হলেন জাইমা রহমান

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250