যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর ইরানের রাজধানী তেহরানের একটি এলাকায় ধোঁয়া উঠতে দেখা যায়। ছবি: এএফপি
কুয়েতের সব মসজিদে পবিত্র রমজান মাসের তারাবির নামাজ আদায় বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। আল জাজিরা জানায়, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে কাতার কর্তৃপক্ষও সব ধরনের হোটেল ও পর্যটনকেন্দ্রে অনুষ্ঠান, জনসমাগম ও বিনোদনমূলক অনুষ্ঠান নিষিদ্ধ করেছে। এ ছাড়া দেশটি পবিত্র রমজান উপলক্ষে হোটেল ও পর্যটনকেন্দ্রগুলোয় ইফতার আয়োজনও বন্ধ ঘোষণা করেছে।
খবরটি শেয়ার করুন