মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

ডর্টমুন্ডের তুলনায় রিয়ালে ১০ গুণ ভালো খেলছেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৯ অপরাহ্ন, ২০শে আগস্ট ২০২৩

#

জুড বেলিংহাম। ফাইল ছবি

ডর্টমুন্ডের তুলনায় রিয়াল মাদ্রিদে ১০ গুণ ভালো অবস্থায় আছেন বেলিংহাম। কথাটার প্রমাণ এ ফুটবলার বার বার দিচ্ছেন। এবার বিপক্ষ দলকে জোড়া গোলে বিধ্বস্ত করলেন বেলিংহাম। আর এতেই আলমেরিয়ার বিপক্ষে ৩-১ গোলের ব্যবধানে জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। 

বেলিংহাম ১০৩ মিলিয়ন ডলারে জার্মান ক্লাব থেকে স্প্যানিশ ক্লাবটিতে যোগ দিয়ে দ্রুতই মানিয়ে নিয়েছেন। গত সপ্তাহে অ্যাথলেতিক ক্লাবের বিপক্ষে ২-০ গোলে জেতা ম্যাচে গোল করেছেন। তার পর পাওয়ার হর্স স্টেডিয়ামেও পেয়েছেন জোড়া গোল। সবকিছু তুলনা করে এই মিডফিল্ডার বলেছেন, ‘গত মৌসুমে ডর্টমুন্ডের চেয়ে এখন আমি ১০ গুণ ভালো খেলোয়াড়। তাদের কাছ থেকে প্রতিনিয়ত শিখছি। এখানকার মান অনেক উঁচু। বলা যায় আমার অবস্থা স্পঞ্জের মতো, সব কিছু শুষে নিচ্ছি।’

খেলার শুরুতে অবশ্য রিয়ালকে স্তব্ধ করে দিয়েছিল আলমেরিয়া। তিন মিনিটেই রিয়ালের জাল কাঁপিয়ে দেন সের্জিও আরিবাস। ১৯তম মিনিটে রিয়ালকে সমতায় ফিরিয়েছেন বেলিংহাম। ঘণ্টা খানেকের মাথায় দারুণ এক হেডে দলকে এগিয়েও নিয়েছেন। তার পর তো ভিনিসিয়ুসের তৃতীয় গোলটি বানিয়ে দিয়ে অবদান রাখলেন জয়ে।

পিছিয়ে পড়েও এভাবে ঘুরে দাঁড়ানো রিয়াল মাদ্রিদের সহজাত বৈশিষ্ট্য। নতুন যোগ দেওয়া বেলিংহাম এই বৈশিষ্ট্যের সঙ্গে পরিচিত সেই ছোটবেলা থেকে। বেলিংহাম এব্যাপারে বলেছেন, ‘এরকম কামব্যাক ছোটবেলা থেকে টিভিতে দেখে এসেছি। মনে পড়ে একবার মনে হচ্ছিল তারা বোধহয় খেলায় ফিরতেই পারবে না। কিন্তু শেষ বেলায় তারা ঠিকই ফিরে আসে। আমি এখন নিজেই এর সাক্ষী। কখনো ভাবিনি ম্যাচটা হেরে যাবো। কারণ সতীর্থদের মুখে কোনও ধরনের আতঙ্ক দেখিনি।’

এম.এস.এইচ/

জুড বেলিংহাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250