বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিএনপি ক্ষমতায় এলে পদ্মা ব্যারাজ নির্মাণ করা হবে: তারেক রহমান *** জামায়াতের ইশতেহারে অগ্রাধিকার পাচ্ছে যেসব বিষয় *** কিশোরগঞ্জে ২ হালি ডিম বিক্রি হলো ২০০০ টাকায় *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগানে বিএনপির পক্ষে ভোট চাইলেন আ. লীগের নেতারা, ভিডিও ভাইরাল *** বঙ্গভবন ও ভারতের সঙ্গে প্যাকেজ প্ল্যানে বিএনপি সাইবার অ্যাটাক করছে: গোলাম পরওয়ার *** টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে শীর্ষ অলরাউন্ডার পাকিস্তানের তারকা *** পাকিস্তানকে ‘বোঝাতে’ সিঙ্গাপুরের শরণ জয় শাহদের *** উড়োজাহাজে ঘুমের ভান করে নারীর গায়ে হাত, ভারতীয় যুবক গ্রেপ্তার *** বিএনপি সরকার গঠন করলে এনসিপির অবস্থান কী হবে, ভারতীয় গণমাধ্যমকে যা জানালেন নাহিদ *** বডি ক্যামেরার ভিডিও ফাঁস হওয়া নিয়ে যা বললেন সায়ের

ডা. জাফরুল্লাহ চৌধুরীর জন্য দোয়া কাল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৬ পূর্বাহ্ন, ২৭শে এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা, বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে পরিবারের পক্ষ থেকে দোয়ার আয়োজন করা হয়েছে। আগামীকাল শুক্রবার (২৮ এপ্রিল) এই দোয়া অনুষ্ঠিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

ডা. জাফরুল্লাহ চৌধুরীর স্ত্রী, নারীনেত্রী শিরীন হকের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর প্রয়াণে তার পরিবারের পক্ষ থেকে আত্মীয়-পরিজন, বন্ধু-শুভানুধ্যায়ী ও সহযোদ্ধা সবাইকে নিয়ে দোয়া ও প্রার্থনার আয়োজন করা হয়েছে শুক্রবার ২৮ এপ্রিল (বাংলা ১৪৩০ সনের ১৫ বৈশাখ) বিকেল ৪টায়। ধানমন্ডির (৫১, ভাষা সৈনিক তোয়াহা সড়ক, ৯/এ, ধানমন্ডি আ/এ, ঢাকা-১২০৯) নিজ বাসভবনে এই দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হবে।

আরো পড়ুন: চুয়েট-কুয়েট-রুয়েটে ভর্তির আবেদন শুরু ১০ মে

গত ১১ এপ্রিল (মঙ্গলবার) রাতে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ডা. জাফরুল্লাহ চৌধুরী মারা যান। পরে বৃহস্পতিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন সর্বস্তরের মানুষ। সেখানে তাকে গার্ড অব অনার দেওয়া হয়। তার পরদিন শুক্রবার সকাল থেকে সাভার গণস্বাস্থ্য কেন্দ্রে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। জুমার নামাজের পর জানাজা শেষে সেখানেই তাঁকে সমাহিত করা হয়।

এম/


 

ডা. জাফরুল্লাহ চৌধুরী দোয়া

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250