বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** মোহনা টেলিভিশনের সাবেক সিইও তসলিম চৌধুরী গ্রেপ্তার *** ৫২ হাজার টাকা বেতনে বিনা খরচে মালয়েশিয়া যাচ্ছেন ১১২ কর্মী, বিদায় জানাবেন প্রধানমন্ত্রী *** স্পিকারের সম্মানে ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর নৈশভোজ *** বার্ষিক পরীক্ষার ফল প্রকাশের দিনই শতভাগ পাঠ্যবই বিতরণের পরিকল্পনা: এনসিটিবি চেয়ারম্যান *** বাড়ল সোনার দাম, ভরিতে যত হলো *** জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** শেখ হাসিনার সাবেক উপ–প্রেস সচিব শাখাওয়াতকে আটক করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতা-কর্মীরা *** ভিসা বিতর্কের মধ্যেই সফর সংক্ষিপ্ত করে অস্ট্রেলিয়া ছাড়েন শফিকুর রহমান *** পাঁচ কারণে বাংলাদেশের ওপর আবার শুল্ক আরোপ করছে যুক্তরাষ্ট্র *** বিকেল ৫টার পর ভিক্ষা করলে জেল-জরিমানার হুঁশিয়ারি ‘ফকির সভাপতির’

ডিমের খোসাতে ঘর ছেড়ে পালাবে টিকটিকি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৪৩ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

ঘরের ভেতরে ঘুরছে টিকটিকি। কোনো চেষ্টাতেই ঘড় ছাড়া করতে পারছেন না। তবে এবার নিশ্চিত হতে পারেন। কারণ, খুব সহজেই মিলতে পারে টিকটিকির উপদ্রব থেকে পরিত্রাণ। এই সহজ কাজগুলোতেই মুহূর্তে ঘর থেকে পালাবে টিকটিকি।

১. ডিম ভাঙার পর ডিমের খোসা ডাস্টবিনে ফেলে না দিয়ে সেই সব একটি জায়গায় জমিয়ে রাখুন। সেই ডিমের খোসাগুলো একটি কাপড়ে বেঁধে রাখতে পারেন। বা কোনও পাত্রে রেখে যেখানে টিকটিকির উৎপাত বেশি সেখানে রেখে দিন। ডিমের গন্ধে টিকটিকি পালিয়ে যাবে খুব সহজেই।

২. মরিচের গুঁড়া ও গোলমরিচের গুঁড়া সমান পরিমাণে নিতে হবে। এই দুটিকে একটি পাত্রে পানি নিয়ে মেশাতে হবে এবং মেশানো মিশ্রণটি ঘরের কিনারে, জানালায়, দরজায় স্প্রে করে দিতে হবে। এই দুই জিনিসের মিশ্রণে উৎপন্ন তীব্র ঝাঁঝে টিকটিকি সহজেই পালিয়ে যাবে।

আরো পড়ুন : জেনে নিন, তেল ছাড়া রান্না করার পদ্ধতি!

৩. টিকটিকির উৎপাত ঘরের যে সমস্ত জায়গায় সবচেয়ে বেশি, সেই জায়গাগুলোতে কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজের টুকরো রাখতে পারেন। এ ছাড়াও পেঁয়াজ এবং রসুনের পেস্ট তৈরি করে সামান্য পানি মিশিয়ে স্প্রে হিসাবেও ব্যবহার করতে পারেন।

৪. ঘরোয়া পদ্ধতিতে টিকটিকি তাড়ানোর সহজ উপায় কর্পূর। কর্পূর টিকটিকি তাড়াতেও যথেষ্ট সাহায্য করে। ঘরের সব কোনায় কোনায় কর্পূর রাখুন। এই কর্পূরের গন্ধে টিকটিকি খুব সহজেই পালাবে।

৫. টিকটিকির থেকে মুক্তি পেতে প্রয়োজন মাত্র ১টি থেকে ২টি ন্যাপথলিন বল। বাড়ির যে জায়গাগুলোতে টিকটিকির আনাগোনা রয়েছে সেই কর্নারে ন্যাপথলিন বলগুলো রাখুন। যে জায়গাগুলো টিকটিকির উৎপাত সবচেয়ে বেশি সেখানে ৪টি থেকে ৫টি ন্যাপথলিনও রাখতে পারেন।

এস/ আই. কে. জে/


টিকটিকি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250