সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** থানা ভবন নির্মাণ-নৌযান কেনাসহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২৫ উন্নয়ন প্রকল্প *** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে?

ঢাকা-চেন্নাই রুটে সরাসরি ফ্লাইট চালু

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

অবশেষে চালু হলো বিমান ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট। বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি এই রুটে সপ্তাহে শনিবার, সোমবার ও বৃহস্পতিবার যাত্রী পরিবহন করবে।

শনিবার (১৬ই ডিসেম্বর) আন্তর্জাতিক ফ্লাইটির উদ্বোধন করেন বিমানের এমডি, বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার ও বিমানের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৫০ মিনিটে যাত্রা শুরু করে ভারতের স্থানীয় সময় ৩টা ৫০ মিনিটে চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। ভারতের চেন্নাই থেকে স্থানীয় সময় বিকেল ৪টা ১৫ মিনিটে ফিরতি ফ্লাইটটি যাত্রা শুরু করে ঢাকায় পৌঁছাবে স্থানীয় সময় ৭টা ৩০ মিনিটে। এই রুটে একমুখী সর্বনিম্ন ভাড়া জনপ্রতি ১৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিমানের এমডি শফিউল আজিম বলেন, ভারতের সাথে বিমান চলাচল ও ভারতের অন্যান্য শহরে ও বিমানের ফ্লাইট চালু করা হবে।

আরো পড়ুন: চালু হচ্ছে ঢাকা-চেন্নাই রুটে বিমানের ফ্লাইট

ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, বাংলাদেশের বিজয় দিবস দুই দেশের যৌথ ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। সম্প্রতি দুই দেশের সম্পর্ক অনেক বেশি গভীর হয়েছে। শিক্ষা, চিকিৎসা, ব্যবসাসহ অনেক ক্ষেত্রেই দুই দেশের অংশীদারিত্ব বেড়েছে। এ সময় বাংলাদেশের অর্জনের যাত্রায় ভারত সবসময় পাশে থাকবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, এতদিন ঢাকা থেকে সরাসরি চেন্নাই রুটে একটি বেসরকারি এয়ারলাইন্সের ফ্লাইট চালু থাকলেও বিমানের কোনো ফ্লাইট ছিল না। চিকিৎসা ও ব্যবসার কাজে ভারতের চেন্নাই বাংলাদেশিদের অন্যতম জনপ্রিয় গন্তব্য।

এসকে/ 

ঢাকা-চেন্নাই সরাসরি ফ্লাইট চালু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250