রবিবার, ১৫ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৩রা ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইসিতে ১১ দলীয় জোটের নেতারা, ৩০ আসনের ফল পুনঃগণনার দাবি *** নতুন সরকারের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিসহ ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ *** ‘নির্বাচন পরবর্তী সহিংসতার প্রতিবাদে’ গভীর রাতে এনসিপির বিক্ষোভ মিছিল *** দেশ ছাড়ার খবর, ফয়েজ বললেন, ‘আগেই বিদায় নিয়েছি’ *** বঙ্গভবন নয়, এবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হবে মন্ত্রিসভার শপথ *** তারেক রহমানের জন্য ফুল ও মিষ্টি পাঠালেন মমতা বন্দ্যোপাধ্যায় *** দেশ ছেড়েছেন ফয়েজ আহমদ তৈয়্যব *** যেভাবে জামায়াতের একটি ‘সেক্যুলার’ চেহারা তৈরি হতো *** নির্বাচনের ফলকে স্বীকৃতি দেওয়া স্ট্যাটাস সরিয়ে নিলেন জামায়াত আমির *** ‘আওয়ামী লীগের স্থানীয় কার্যালয়ের তালা খুলে বিএনপি নেতা ভুল করেননি’

তরকারিতে হলুদ বেশি হয়ে গেলে কী করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:১২ পূর্বাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

অনেক সময় অসাবধানতায় তরকারিতে হলুদ বেশি পড়ে যেতে পারে। এতে করে অনেকে পানির পরিমাণ বাড়িয়ে এই সমস্যার সমাধান করে। এতে সমস্যা কিছুটা সমাধান হয় বটে। আসলে প্রতিটি মসলার আলাদা স্বাদ থাকে। কিন্তু হলুদের পরিমাণ যদি বেশি হয়ে যায় তবে খাবারের স্বাদ পুরোটাই নষ্ট হয়ে যায়। 

কিছু ঘরোয়া উপায় কাজে লাগিয়ে এই সমস্যার সমাধান করা যায়। চলুন জেনে নিই-

পানি কিংবা স্টক 

রান্নার হলুদ বেশি হলে পানির পরিমাণ বাড়িয়ে দিন। মাংস রান্না করলে সঙ্গে চিকেন স্টক মেশান। এতে হলুদের পরিমাণ কমবে।

নারিকেল দুধ

যদি সরিষা দিয়ে কিছু রান্না করেন তাতে হলুদ বেশি হলে নারিকেল দুধ মেশান। এতে হলুদের পরিমাণ কম দেখাবে। তবে সরিষা সহযোগে কিছু রান্না না হলে এটি মেশাবেন না। 

আরো পড়ুন : পান্তা ভাত দিয়ে তৈরি করুন রাইস পাকোড়া

তেজপাতা 

তরকারিতে হলুদ বেশি পড়ে গেলে, এর ঝাঁঝ কমাতে তেজপাতা দেওয়া হয়। এটি হলুদের গন্ধ কিছুটা হলেও প্রশমন করে দেয়। রান্নায় হলুদ বেশি হলে ৩/৪টি তেজপাতা দিয়ে ২ থেকে ৩ মিনিট ফুটিয়ে নিন। 

খুন্তি

রান্নার সময় ঝোলে হলুদ বেশি পড়লে সঙ্গে সঙ্গে একটি লোহার খুন্তি গরম করে রান্নার পাত্রের মাঝখানে দিয়ে দিন। ৫ মিনিট ডুবিয়ে রাখলে হলুদের গন্ধ দূর হয়ে যাবে। 

টক 

রান্নায় হলুদ বেশি পড়লে টক জাতীয় কিছু মিশিয়ে নিন। তেঁতুলের ক্বাথ মেশাতে পারেন। চাইলে পেঁয়াজ বা টমেটো বেটেও ব্যবহার করতে পারেন 

এছাড়াও সম্ভব হলে তরকারি কোনো শাক মেশাতে পারেন। পাতা দিলে হলুদের গন্ধ কমে যায়। 

এস/ আই.কে.জে/

টিপস হলুদ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250