বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

তিন আসনে মনোনয়ন ফরম জমা দিলেন সাকিব

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:২০ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ক্রিকেটার সাকিব আল হাসান।

মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরের পর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের নিজে উপস্থিত হয়ে নির্ধারিত বুথে ফরম জমা দেন তিনি।

শনিবার (১৮ নভেম্বর) সাকিবের পক্ষে একজন প্রতিনিধি ঢাকা-১০, মাগুরা-১ ও মাগুরা-২ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই তিন আসনেই আজ মনোনয়ন ফরম জমা দেন তিনি।

এদিন সাকিব আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এলে নেতাকর্মীরা মুহুর্মুহু স্লোগান দিতে থাকেন। তার সঙ্গে ছবিও তোলেন অনেকেই।

মনোনয়ন ফরম বিক্রি ও জমা দেওয়ার চতুর্থ ও শেষ দিন আজ মঙ্গলবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বঙ্গবন্ধু এভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে শুরু হয় এই কার্যক্রম, শেষ হবে বিকাল ৪টায়। এদিন ফরম কেনার চেয়ে জমা দিতে মনোনয়নপ্রত্যাশীদের উপচে পড়া ভিড় দেখা গেছে।

ওআ/

সাকিব আল হাসান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250