রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

দাম কমছে ইলিশের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৮ অপরাহ্ন, ২৩শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

বাজারে সাগরের ইলিশ সরবরাহ অনেকটাই বেড়েছে। যার ফলে ধীরে ধীরে কমতে শুরু করেছে ইলিশের দাম। এর প্রভাবে অন্যান্য মাছের দামও কিছুটা কমছে বলে জানিয়েছেন বিক্রেতারা।

বুধবার (২৩ আগস্ট) সরেজমিন ঘুরে দেখা গেছে, গত সপ্তাহ থেকে এ সপ্তাহে ইলিশের দাম কিছুটা কম। এক-দেড় কেজির যে আকারের ইলিশ আগে ২২০০ থেকে ২৩০০ টাকায় বিক্রি হয়েছিল এখন সেগুলো ১৬০০ থেকে ১৭০০ টাকা দরে কেজি বিক্রি হচ্ছে। তবে বাজারভেদে দামের ভিন্নতাও রয়েছে।

রাজধানীর রামপুরা বাজারের বিক্রেতারা জানান, এক কেজি ওজনের ইলিশের দাম এখন ১৩০০-১৫০০ টাকা, ৯০০ গ্রাম ওজনের ইলিশের দাম ১১০০- ১২০০ টাকা, ৮০০ গ্রাম ওজনের ইলিশ ১০০০ টাকার আশেপাশে এবং ৪০০ গ্রাম ওজনের ইলিশ মাছের কেজি ৪০০ থেকে ৬০০ টাকা বিক্রি হচ্ছে। তবে একই সাইজের আবার নদীর ইলিশের দাম বেশি। কারণ সাগরের ইলিশের সরবরাহ বাড়লেও নদীর মাছ কমেছে।

এদিকে ক্রেতারা বলছেন, ইলিশের সরবরাহ গত সপ্তাহের চেয়ে কিছুটা বেড়েছে। এতে খুচরা বাজারে কিছুটা কমলেও দাম পুরোপুরি ‘স্বাভাবিক’ হয়নি। ইলিশের সরবরাহ আরও বেশি হলে দামে ‘স্বস্তি’ ফিরবে বলে মনে করেন তারা।

আর.এইচ

ইলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250