বুধবার, ১৮ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর *** সরকার গঠনের ২৮ দিনে প্রধানমন্ত্রীর ২৮ পদক্ষেপ ‘অভূতপূর্ব কর্মযজ্ঞ’ *** মুসলিম হও, নয়তো মৃত্যু—নাইজেরিয়ায় খ্রিষ্টান সম্প্রদায়কে জঙ্গিদের হুমকি *** ইরান যুদ্ধের মধ্যেই কিউবা দখলের হুমকি, ট্রাম্পের মতিগতি কী? *** ধর্ষণ প্রতিকারে বিশেষ পদক্ষেপ নেবে সরকার *** চা বিক্রেতা বৃদ্ধা ও নাতনির কাছে ঈদ উপহার পাঠালেন প্রধানমন্ত্রী *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারে ইউরোপীয় পার্লামেন্টের হস্তক্ষেপ দাবি আওয়ামী লীগের *** কারাবন্দি আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য দোয়ার আয়োজন, অতঃপর... *** ১০ বছরে বাংলাদেশে শ্রমবাজারে প্রবেশ করা অর্ধেক তরুণই কাজ পায়নি: বিশ্বব্যাংক *** ‘জামায়াতের সঙ্গে বিএনপি আপস করায় প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ করা উচিত’

দীপিকার সিনেমা সাফল্য পেলেও ব্যক্তিজীবন ট্রলের শিকার!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১০ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

জনপ্রিয় বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন। একের পর এক বক্স অফিস মাত করছে তার অভিনীত বলিউডের সিনেমাগুলো। তবে সাফল্য ও প্রশংসা দুটোই পেলেও সিনেমাগুলোর একাধিক তারকা অভিনয় নিয়ে কটাক্ষের শিকার হচ্ছেন হরহামেশা। আর সেই তালিকায় কিছুদিন আগেই যুক্ত হন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাডুকোন।

তার অভিনীত ‘পাঠান’ সিনেমাটি রেকর্ড গড়লেও একটি গানে নিজেকে খোলামেলাভাবে উপস্থাপন করায় রীতিমতো ট্রলের শিকার হতে হয় তাকে। এর কিছুদিন যেতে না যেতেই ব্যক্তিজীবন নিয়ে মন্তব্য করেও বেশ বিপাকে পড়েন তিনি। এবার নতুন করে একই পথে হাঁটলেন এই অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে তার বহুল আলোচিত ‘ফাইটার’ সিনেমার ট্রেলার। যেখানে ‘পাঠান’ সিনেমার রূপেই ধরা দিয়েছেন দীপিকা। কেউ কেউ সিনেমাটির নায়ক ঋত্বিক রোশনের সঙ্গে তার রোমান্স ভালোভাবে গ্রহণ করলেও বেশিরভাগই করছেন সমালোচনা। অযাচিতভাবে নিজেকে উপস্থাপন করেছেন দীপিকা বলেই মন্তব্য করছেন তারা।

আরো পড়ুন: ডিগবাজির রহস্য ফাঁস করলেন চিত্রনায়ক জায়েদ খান

যেমনটা দীপিকার কাছে তারা প্রত্যাশা করেন না। যে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে তাকে নিয়ে ট্রল করতে দেরি করছেন না নেটিজেনরা। সব মিলিয়ে চলতি বছর দীপিকার সিনেমা সাফল্য পেলেও ব্যক্তিজীবন নিয়ে চলছে নানা হাসি তামাশা।

তবে ‘ফাইটার’ সিনেমা দিয়ে কটাক্ষের শিকার হলেও ট্রেলারে অন্যান্য তারকার উপস্থিতি বেশ প্রশংসা কুড়িয়েছে। চমৎকার ভিএফএক্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন ও দেশপ্রেমে পরিপূর্ণ এই সিনেমা দর্শকদের প্রত্যাশা বাড়িয়ে তুলেছে। যা মুক্তির পর বক্স অফিসেও প্রভাব ফেলবে বলে মনে করছেন সিনেবোদ্ধারা

এসি/ আই.কে.জে/


দীপিকার সিনেমা ট্রলের শিকার!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250