মঙ্গলবার, ৩রা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ *** ট্রেন ও মেট্রো ভাড়ায় ২৫ শতাংশ ছাড় পাবেন প্রতিবন্ধী, প্রবীণ ও শিক্ষার্থী *** যে কারণে পদত্যাগ দুদকের মোমেন কমিশনের *** হরমুজ প্রণালি বন্ধের ঘোষণা ইরানের, হুমকিতে পড়বে বাংলাদেশের এলএনজি সরবরাহ *** হরমুজ প্রণালি বন্ধ: ইরান *** কবি নজরুলের নাম বাদ দিয়ে সাইফুর রহমানের নামে অডিটরিয়ামের নতুন নামকরণ হবে *** স্থানীয় নির্বাচনে দলীয় প্রতীক থাকবে কি না, জানালেন প্রতিমন্ত্রী

দুর্নীতি দমনে মানিলন্ডারিং প্রতিরোধ খুবই জরুরি : সিআইডি প্রধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:০৭ অপরাহ্ন, ১১ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

‘মানি লন্ডারিং: ট্রেন্ডস অ্যান্ড কমব্যাটিং দ্য চালেঞ্জস’ শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। শনিবার রাজধানীর সিআইডি সদর দপ্তরে এ সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। এ সময় তিনি বলেন, ‘আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি দমনে মানিলন্ডারিং প্রতিরোধ খুবই জরুরি।’

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ ব্যাংকের হেড অব বিএফআইইউ (ডেপুটি গভর্নর) মো. মাসুদ বিশ্বাস, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের যুগ্ম পরিচালক এ দিপ বিল্লাহ। 

সেমিনারে সিআইডির ডিআইজি (এইচআরএম) মো. মাইনুল হাসানের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন গবেষক ও প্রশিক্ষণ বিশেষজ্ঞ অ্যাসোসিয়েট প্রফেসর ড. খান সরফরাজ আলী। সেমিনারে ফাইন্যান্সিয়াল ক্রাইম বিশেষ করে মানি লন্ডারিং-এর গতি-প্রকৃতি ও প্রতিরোধের কৌশল বিষয়ে বিশদভাবে আলোচনা করা হয়। 

আরো পড়ুন: দুর্নীতিবাজদের ডেটাবেজ তৈরির কাজ শুরু করেছে দুদক

সিআইডি প্রধান তার বক্তব্যে বলেন, সেমিনারটি মানি লন্ডারিংয়ের ওপর একটি কার্যকরী ও সময়পোযোগী সেমিনার। তিনি বলেন, ‘বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, ট্রেডবেজ্ড সেক্টর, রিয়েল এস্টেট এবং অলাভজনক প্রতিষ্ঠানসমূহ প্লেসমেন্ট, লেয়ারিং এবং ইন্টিগ্রেশন পদ্ধতিতে মানিলন্ডারিং করে থাকে। একটি দেশের সংঘব্ধ অপরাধ দমন, অর্থনৈতিক স্থিতিশীলতা, আর্থিক ব্যবস্থার স্বচ্ছতা আনয়ন এবং দুর্নীতি দমনে মানিলন্ডারিং প্রতিরোধ খুবই জরুরি।

এম এইচ ডি/ আই.কে.জে/

রাজধানী দুর্নীতি দমন মানিলন্ডারিং সিআইডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250