শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল *** ‘শেখ হাসিনা স্বস্তির নিশ্বাস ফেলছেন, আওয়ামী লীগ অপরিহার্য হয়ে উঠবে’ *** দাড়ি কামানোর মাধ্যমে পুরুষেরা ‘নারীদের মতো হওয়ার চেষ্টা’ করছেন!

দুস্থ ভক্তদের অবহেলা করে তোপের মুখ সানি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৪৩ অপরাহ্ন, ১৭ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সানি দেওলের ৪০ বছরের ফিল্মি ক্যারিয়ারের মাইলস্টোন ‘গদর-টু’। বক্সঅফিসে রমরমিয়ে চলছে। মাত্র এক সপ্তাহেই ২৫০ কোটির ব্যবসা করে ফেলেছে এই সিনেমা। শাহরুখ খানকে টেক্কা দিতে না পারলেও সালমান খান, রণবীর কাপুরদের চলতি বছরের রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছে। 

তবে বক্সঅফিসে ‘গদর-টু’র ব্যবসার অংক দেখে কি মাথা ঘুরে গেল সানি দেওলের? এমন প্রশ্নেই এখন তোলপাড় নেটপাড়া। তুমুল কটাক্ষের মুখেও পড়তে হলো তাকে। বিষয়টি খোলাসা করে জানা যাক।

সম্প্রতি সানিকে দেখতে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। তারা সবাই ছিলেন দুস্থ। সুপারস্টারকে দেখে তাদের মুখে যেন ফুটে উঠেছিল চওড়া হাসি। তড়িঘড়ি কেউ মোবাইল বের করে অভিনেতার সঙ্গে ছবি তুলতে যান, আবার কেউ বা করমর্দন করতে।

কিন্তু অনুরাগীদের দেখে কুশল বিনিময় করা তো দূরঅস্ত, বরং দূর দূর করে তাড়িয়ে দিলেন তিনি। মুখে আঙুল দিয়ে চুপ করাতেও দেখা গেল অভিনেতাকে। আর সেই মুহূর্তের ভিডিও ভাইরাল হতেই নেটপাড়ায় ভয়ংকর কটাক্ষের মুখে পড়তে হল সানি দেওলকে।

আরো পড়ুন: এবার ‘বার্বি’ সিনেমা নিষিদ্ধ করল আলজেরিয়া

কেউ বলছেন, একটা ছবি হিট দিয়েই এত্ত অহংকার! আবার কারও মন্তব্য, ছি! ২০০ কোটির দেমাগ। কেউ কেউ আবার শাহরুখ খানের সঙ্গে তার তুলনা টেনে আচরণ ঠিক করার উপদেশ দিলেন। কেউ বলছেন, আপনি কি ভুলে গেছেন— এ রকম চেহারা নিয়ে এতদূর কাদের জন্য আসতে পেরেছেন?

শুধু তাই নয়, সম্প্রতি বিমানবন্দরে এক ভক্তের ওপর তো চিৎকার করেই বসলেন ছবি তোলার জন্য। চোখ রাঙিয়ে তাকে বলতে শোনা গেল, আরে তোলো না ফটো। সানির নিরাপত্তারক্ষীরা ওই ভক্তকে ধাক্কা দিয়ে সরিয়েও দেন পরে। সেই ভিডিও এখন দাবানল গতিতে ভাইরাল। অনুরাগীদের প্রতি বলিউড তারকার এমন আচরণ দেখে ক্ষিপ্ত নেটপাড়া।

এসি/ আই.কে.জে/



সানি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির

🕒 প্রকাশ: ০৭:২০ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার

🕒 প্রকাশ: ০৭:১২ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ

🕒 প্রকাশ: ০৭:০৪ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক

🕒 প্রকাশ: ০৬:৪৬ অপরাহ্ন, ২০শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250