শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

দেশের আরো ১২ জেলা ও ১২৩ উপজেলা ভূমিহীন ও গৃহহীনমুক্ত হলো

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৭ অপরাহ্ন, ৯ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের আরো ১২টি জেলা ও ১২৩টি উপজেলাকে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীনমুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (৯ আগস্ট) প্রধানমন্ত্রী তাঁর সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীন ও ভূমিহীন পরিবারের মধ্যে আধাপাকা ঘর বিতরণের ঘোষণা দেন। 

ভূমিহীন ও গৃহহীনমুক্ত হওয়া নতুন ১২টি জেলা হলো- মানিকগঞ্জ, রাজবাড়ী, ময়মনসিংহ, শেরপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, নওগাঁ, নাটোর, পাবনা, কুষ্টিয়া, পিরোজপুর ও ঝালকাঠি।

এদিকে প্রধানমন্ত্রীর ঘোষণার মধ্য দিয়ে সারা দেশে মোট ২১টি জেলা ও ৩৩৪টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন পরিবারমুক্ত হলো। দেশের বিভিন্ন জেলায় ২২ হাজার ১০১টি বাড়ির চাবি এবং ২ দশমিক ২ শতাংশ জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ লাখ ১৫ হাজার মানুষকে পুনর্বাসন করা হয়েছে।

ভূমিহীন ও গৃহহীন পরিবারের মধ্যে ঘর বিতরণের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আজ তিনটি জায়গার উপকারভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হন। এসব জায়গা হলো- খুলনার তেরখাদা উপজেলায় বারাসত সোনার বাংলা পল্লি আশ্রয়ণ প্রকল্প, পাবনার বেড়া উপজেলায় চাকলা আশ্রয়ণ-২ প্রকল্প এবং নোয়াখালীর বেগমগঞ্জের আমানউল্যাপুর আশ্রয়ণ প্রকল্প।

এর আগে প্রধানমন্ত্রী দুই দফায় পঞ্চগড়, মাগুরা, মাদারীপুর, গাজীপুর, নরসিংদী, জয়পুরহাট, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গা জেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত জেলা ঘোষণা করেছিলেন।

এম.এস.এইচ/ আই.কে.জে/

প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250