বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

বিএসএমএমইউ

দেশে প্রথমবারের মতো চালু হলো রক্তরোগ নির্ণয়ের উন্নত প্রযুক্তি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৬ অপরাহ্ন, ১০ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ব্লাড ক্যান্সারসহ সব ধরনের রক্তরোগ নির্ণয়ে উন্নত প্রযুক্তির ‘ক্যাল ৮০০০’ মেশিনের কার্যক্রম শুরু করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তিসম্পন্ন এই মেশিন শুধু দেশেই নয়, দক্ষিণ এশিয়ায়ও প্রথমবারের মতো ব্যবহার করা হচ্ছে।

বুধবার (১০ই জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগে ল্যাবরেটরি মেডিসিন বিভাগে এই মেশিন স্থাপন করা হয়। প্রধান অতিথি হিসেবে এ মেশিনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

নতুন এ মেশিনের মাধ্যমে প্রতি ঘণ্টায় ২০০টি সিভিসি উইথ ডিআইএফএফ, প্রতি ঘণ্টায় ১২০টি সিভিসি ডিআইএফএফ উইথ ইএসআর, ১২০টি সিভিসি ডিআইএফএফ আরইটি ও ৪০টি বডি ফ্লুইড পরীক্ষাসহ এ ধরনের বহুমুখী কার্যক্রম সম্পন্ন করা হয়ে থাকে।

আরো পড়ুন: দেড় হাজার কিডনি প্রতিস্থাপনের রেকর্ড করলেন ডা. কামরুল ইসলাম

অনুষ্ঠানে অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, জনসম্পৃক্ত এবং রোগীদের উপকার হয় এমন গবেষণায় অধিক মনোযোগ দিতে হবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে স্বল্পমূল্যে পরীক্ষা-নিরীক্ষা সেবা দেওয়া হচ্ছে। ব্যয় বহুল চিকিৎসাসেবাও স্বল্প মূল্যে দেওয়া হচ্ছে। প্রতিটি বিভাগের উন্নয়ন করা হচ্ছে।

উপাচার্য বলেন, গবেষণা কার্যক্রমেও আমরা অতীতের তুলনায় অনেক ভালো করছি। গবেষণা কার্যক্রমে আরো ভালো করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ল্যাবরোটোরি বিভাগের চেয়ারম্যান ও ডিন অধ্যাপক ডা. দেবতোষ পাল। স্বাগত বক্তব্য রাখেন ল্যাবরেটরি বিভাগের অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন- বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডা. হাবিবুর রহমান দুলাল, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. এ এন নাসিমউদ্দিন আহমেদ।

এইচআ/ আই.কে.জে/

বিএসএমএমইউ রক্ত রোগ ক্যাল ৮০০০’ মেশিন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250