বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

দেশে ফিরছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ৫ই সেপ্টেম্বর ২০২৩

#

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। ফাইল ছবি

দুই মাসের বেশি সময় সিঙ্গাপুরে চিকিৎসার পর দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। 

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিমানে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার অবতরণ করার কথা রয়েছে।

গণমাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে খন্দকার মোশাররফের দেশে ফেরার কথা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। এতে বলা হয়, খন্দকার মোশাররফ হোসেন সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের নিউরোলজি বিভাগে চিকিৎসা নিয়েছেন। সেখানে সিনিয়র কনসালট্যান্ট অধ্যাপক ইউ শেন শাইর তত্ত্বাবধানে তার চিকিৎসা করা হয়।

বিএনপির জ্যেষ্ঠ নেতা খন্দকার মোশাররফ হোসেনের ব্রেনে টিউমার ধরা পড়েছিল। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত ১৭ জুন তাকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ২৭ জুন সিঙ্গাপুর নেওয়া হয়েছিল।

তখন খন্দকার মোশাররফের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছিল, তার ব্রেনের বহির্ভাগে একটি ‘মেনেনজিওমা টিউমার’ ধরা পড়েছে। তার হার্টেও সমস্যা রয়েছে। এ অবস্থায় চিকিৎসকেরা টিউমার অপসারণে অস্ত্রোপচার করা ঝুঁকিপূর্ণ মনে করছেন। সে জন্য তারা রেডিওথেরাপির সিদ্ধান্ত নিয়েছেন।

এসকে/ 

বিএনপি সিঙ্গাপুর বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ড. খন্দকার মোশাররফ হোসেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250