সোমবার, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি *** ৫ই আগস্টের পরের মামলাগুলো যাচাই-বাছাই করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** বিএনপির যে নেতাদের ৬ সিটিতে প্রশাসক করল সরকার *** বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনার প্রত্যাশায় ইইউ *** ঢাকা দক্ষিণ সিটির মেয়র নির্বাচন করবেন ইশরাক হোসেন

দ্বাদশ সংসদ নির্বাচন : ভোটকেন্দ্রের তালিকা চাইলো ইসি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৬ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মাঠ কর্মকর্তাদের কাছ থেকে ভোটকেন্দ্রের তালিকা চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য ইসির সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম স্বাক্ষরিত একটি চিঠি জারি করেছে সংস্থাটি। এরই মধ্যে ইসির চিঠি সব জেলার রিটার্নিং অফিসার বরাবর পাঠানো হয়েছে।

চিঠিতে ইসি লিখেছে, ভোটকেন্দ্র স্থাপনের নীতিমালা অনুযায়ী গত ১৬ আগস্ট খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়। দাবি আপত্তি নিষ্পত্তি করে ১৭ সেপ্টেম্বর ভোটকেন্দ্রের সম্ভাব্য প্রাথমিক তালিকা প্রস্তুত করা হয়। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রিটার্নিং অফিসাররা ১৭ সেপ্টেম্বর চূড়ান্ত করা সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহ নীতিমালা অনুসারে সরেজমিনে যাচাই-বাছাই করবেন। চিঠিতে বলা হয়, সম্ভাব্য ভোটকেন্দ্রসমূহ উল্লিখিত নীতিমালা অনুসরণে কোনো পরিবর্তন, প্রতিস্থাপন বা সংশোধনের প্রয়োজন হলে তা সম্পন্ন করে ভোটকেন্দ্র চূড়ান্ত করবেন।

সংশোধিত চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা সংযুক্ত ছক অনুযায়ী ৫ কার্যদিবসের মধ্যে ২ প্রস্থ হার্ডকপি (নিকস ফ্রন্ট-এ ওয়ার্ড ফাইল সিডিসহ) বাহক মারফত প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে।

এছাড়া, প্রস্তাবিত ভোটকেন্দ্রের তালিকা প্রেরণের সময় সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা/জেলা নির্বাচন কর্মকর্তা কর্তৃক নিম্নলিখিত বিষয়াদি ভালোভাবে যাচাই করে নিশ্চিত করতে হবে।

আরো পড়ুন: নির্বাচনের জন্য আস্থার শতভাগ পরিবেশ এখনো সৃষ্টি হয়নি: চুন্নু

>> নির্বাচনী এলাকার নাম ও নম্বর ঠিক আছে কি না?

>> উপজেলা/থানার নাম সঠিক আছে কি না?

>> ভোটকেন্দ্রের নম্বর, সিরিয়াল নং ঠিক আছে কি না?

>> ভোটারের সংখ্যা সঠিকভাবে লিপিবদ্ধ আছে কি না? যোগফল ঠিক আছে কি না?

>> পুরুষ কক্ষের জন্য ৫০০ এবং মহিলা কক্ষের জন্য ৪০০ জন হিসাবে ভোট কক্ষের প্রস্তাব করা হয়েছে কি না?

>> অস্থায়ী কেন্দ্র ও অস্থায়ী কক্ষের বিষয়ে ব্যাখ্যা আছে কি না ও অস্থায়ী কক্ষের ক্ষেত্রে সংশ্লিষ্ট ঘরে অস্থায়ী লিখিত আছে কি না?

>> ভোটারের সংখ্যার সঙ্গে ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা নীতিমালা অনুযায়ী আছে কি না?

ইসি জানায়, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবহৃত যেসব ভোটকেন্দ্র পরিবর্তন করা হয়েছে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যেসব ভোটকেন্দ্র নতুন প্রস্তাব করা হয়েছে তার আসনভিত্তিক সারসংক্ষেপ প্রেরণ করতে হবে।

এসি/ আই. কে. জে/


ইসি দ্বাদশ সংসদ নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব

🕒 প্রকাশ: ১১:০০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি?

🕒 প্রকাশ: ১০:৪৮ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’

🕒 প্রকাশ: ০৮:৫০ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ

🕒 প্রকাশ: ০৭:৩৪ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি

🕒 প্রকাশ: ০৭:১৬ অপরাহ্ন, ২৩শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250