বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে *** মানুষের নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এআই, জাতিসংঘে প্রযুক্তি নেতাদের সতর্কবার্তা *** শ্রীলঙ্কায় জঙ্গিদের ইস্টার সানডে হামলা—মূল হোতা নাউফার মৌলভির ২২০ বছর কারাদণ্ড *** সরকারি সব কমিটি থেকে সরানো হচ্ছে আওয়ামীপন্থীদের *** লঞ্চের ভাড়া বাড়ল, রেলের বিষয়ে সিদ্ধান্ত হয়নি

নজরুলের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়: রিজভী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:২১ অপরাহ্ন, ২৭শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুঃসময়, ঘোর দুর্দিন অতিক্রম করার জন্য কাজী নজরুল ইসলামের কবিতা ও গান আমাদের প্রেরণা জোগায়, আমাদের উদ্দীপ্ত করে, আমাদের উজ্জীবিত করে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘নজরুল আজীবন এ দেশের মানুষের কাছে সাম্যের কবি, দ্রোহের কবি; একই সঙ্গে প্রেমের কবি হয়েই থাকবেন।’ 

রবিবার (২৭ আগস্ট) কাজী নজরুল ইসলামের ৪৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি বলেন, ‘আমরা যখন মিছিল করি বা স্লোগান দিই, তখন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম আমাদের প্রেরণা জোগায়। এমনকি আমরা যখন কারাগারে যাই, তখনও প্রেরণা জোগায় কাজী নজরুল ইসলাম।’

বিএনপির এ নেতা আরো বলেন, ‘শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য আমাদের হাজার হাজার নেতা-কর্মীকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। শুধু গণতন্ত্রের পক্ষে কথা বলার জন্য গণতন্ত্রের পক্ষে স্লোগান ধরায় আমাদের নেতা-কর্মীদের নামে মিথ্যা ও গায়েবি মামলা দেয়া হচ্ছে। দেশনায়ক তারেক রহমান দেশে আসতে পারছেন না। একটি স্বাধীন দেশ তো এমন হওয়ার কথা ছিল না।’

বিএনপির বর্ষীয়ান এ রাজনীতিবিদ আরো বলেন, ‘এ মহান জাতীয় কবির কবিতা এবং গান আজও এত প্রাসঙ্গিক যে, ভয় ও আতঙ্কের পরিবেশের মধ্যে যখন আমাদের প্রতিদিন অতিবাহিত হচ্ছে, তখন এই অধিকারহারা, গণতন্ত্রহারা, মতপ্রকাশ ও কথা বলার স্বাধীনতাহারা মানুষদের কাছে এখনও উদ্দীপনার এবং প্রেরণার স্থল জাতীয় কবি কাজী নজরুল ইসলাম।’

এম.এস.এইচ/

বিএনপি রিজভী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250