মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

নতুন ওয়েব ফিল্মে দীঘি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২১ অপরাহ্ন, ১৯শে জুন ২০২৩

#

জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি

বর্তমানে ওজন কমিয়ে নিজেকে নতুন রূপে হাজির করছেন এ প্রজন্মের জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ইতোমধ্যে বেশ কয়েকটি কাজ করে দর্শকের নজর কেড়েছেন। আবারও নতুন ওয়েব ফিল্মে দেখা যাবে দীঘিকে।

সত্য ঘটনার ছায়া অবলম্বনে নির্মিত ‘মার্ডার নাইনটিজ’ নামের ওয়েব ফিল্মটি নির্মাণ করেছেন আবু হায়াত মাহমুদ। এতে পর্দায় দীঘির বিপরীতে অভিনয় করেছেন অভিনেতা খাইরুল বাশার।


প্রার্থনা ফারদিন দীঘি

এ প্রসঙ্গে দীঘি বলেন, ওয়েব ফিল্ম মার্ডার নাইনটিজের গল্পটি অসাধারণ। এতে একজন গৃহবধূর চরিত্রে অভিনয় করেছি আমি। স্বামী-স্ত্রীর সম্পর্কের মধ্যে ঢুকে যায় আরেকজন। ঘটতে থাকে নানা ঘটনা।

এর আগে দীঘি বলেছিলেন, নতুনভাবে হাজির হবেন তিনি। অবশেষে তা-ই করে দেখালেন জনপ্রিয় এই মডেল-অভিনেত্রী।

আরো পড়ুন: ফাদার্স ডে-র দিন সবচেয়ে বড় উপহার পেয়েছেন শাহরুখ খান

আট মাস আগের এবং সম্প্রতি দুটি ছবি দিয়ে নতুনভাবে নিজেকে তৈরি করা প্রসঙ্গে দীঘি লিখেছিলেন, এ যাত্রাটি আমার সবচেয়ে প্রিয়। গেল আট মাসে ওজন কমিয়ে ৬১ থেকে ৫২ কেজিতে নিয়ে এসেছি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250