রবিবার, ১লা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** খামেনি নিহত হয়েছেন, ট্রুথ সোশ্যালে নিশ্চিত করলেন ট্রাম্প *** নেতানিয়াহুর সঙ্গে ট্রাম্পও মনে করছেন খামেনি ‘বেঁচে নেই’ *** আয়াতুল্লাহ আলী খামেনি বেঁচে আছেন, মাঠে থেকে নেতৃত্ব দিচ্ছেন, দাবি ইরানের *** খামেনির মরদেহ পাওয়া গেছে, ইসরায়েলের শীর্ষ কর্মকর্তার দাবি *** ইরানের সর্বোচ্চ নেতা খামেনি ‘বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে’, দাবি নেতানিয়াহুর *** কুয়েতের সব মসজিদে তারাবির নামাজ বন্ধ ঘোষণা *** মধ্যপ্রাচ্যে বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে চিন্তিত সরকার *** খামেনির অবস্থা কোথায়, জানে না ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় *** কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের কোনো বার্তা পেয়েছে কি আওয়ামী লীগ? *** এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে সেতুমন্ত্রী, নাহিদের উচ্ছ্বাস

নারীদের নিয়ে বিরূপ মন্তব্য, জায়েদ খানকে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৬ অপরাহ্ন, ১৩ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

'নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে' এমন বক্তব্য দেয়ায় চিত্রনায়ক জায়েদ খানকে লিগ্যাল নোটিশ পাঠানো পাঠিয়েছেন ঢাকার জজ কোর্টের এক নারী আইনজীবী। 

রোববার (১৩ আগস্ট) ঢাকা আইনজীবী সমিতি সদস্য অ্যাডভোকেট মুনিমা মান্নান এ লিগ্যাল নোটিশ পাঠান।

নারী জায়েদ খানে আটকায় বক্তব্যটি আগামী ২৪ ঘন্টার মধ্যে প্রত্যাহার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নারীদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে জায়েদ খান বিরত না থাকলে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করা হবে মর্মে লিগ্যাল নোটিশে জানানো হয়েছে।

নোটিশ বলা হয়, গত ১২ আগস্ট জায়েদ খান একটি বাংলা ছবির সংবাদ সম্মেলনে রাজধানীর একটি অভিজাত হোটেলে সাংবাদিকদের সাথে আলাপকালে “নারীরা জায়েদ খানে আটকায়, জায়েদ খান সুন্দরী নারীতে" বক্তব্যটি প্রদান করেন। যা বাংলাদেশের প্রায় সকল গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, টিভি এবং ইউটিউবের বিভিন্ন চ্যানেলে প্রচারিত হয়।  তার এই বক্তব্যের মাধ্যমে বাংলাদেশের সমগ্র নারীদের সম্মান ক্ষুণ্ন ও হেয় প্রতিপন্ন করা হয়েছে। 

আরও বলা হয়, যেখানে ১৯৭১ সালের মহান স্বাধীনতার যুদ্ধে নারীদের বিশাল ত্যাগ ও অবদানের মাধ্যমে স্বাধীনতা অর্জিত হয়েছিল। যেখানে বাংলাদেশের সংবিধান নারী ও পুরুষের সমান অধিকার প্রদান করা হয়েছে। যেখানে বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীর অর্ধেক নারী, সেখানে নারীর প্রতি এমন অবজ্ঞা ও গণমাধ্যমে স্বরূপ বক্তব্য, যা সামাজিক যোগাযোগ মাধ্যম ইতোমধ্যে ভাইরাল হয়েছে। সেখানে তার মত একজন বাংলা চলচ্চিত্রের নায়কের এমন অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য আমাদের নারীদের হেয় প্রতিপন্ন করা হয়েছে।

ওআ/

নারী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250