বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নির্বাচনে আ.লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই: জিএম কাদের

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১১ অপরাহ্ন, ২৩শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এ নির্বাচনে আওয়ামী লীগের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই।

শনিবার (২৩শে ডিসেম্বর) দুপুরে রংপুরের সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে নির্বাচনী কর্মীসভায় তিনি এ মন্তব্য করেন।

জিএম কাদের বলেন, বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দিয়েছে। যেহেতু এ নির্বাচনে তাদের ক্ষমতা হারানোর ঝুঁকি নেই তাই নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা করি।

জিএম কাদের বলেন, দলের অস্তিত্ব রক্ষার্থে এবং সুষ্ঠু নির্বাচনের আশ্বাসে আমরা এবারের নির্বাচনে অংশ নিয়েছি। তবে আমরা সার্বক্ষণিক অবস্থা পর্যবেক্ষণ করবো। যদি কোনো ব্যত্যয় হয় তাহলে দলের নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

দলের সাংগঠনিক অবস্থা তুলে ধরে জিএম কাদের বলেন, দলের ভেতর সবসময় একটা অস্থিতিশীলতা ঢুকিয়ে রাখা হয়েছে। যদি তেমন কিছু করতে যাই দল ভেঙে যাবে। দলের অস্তিত্ব বিলীন হতে পারে। এরকম একটা ঝুঁকি সবসময় ছিল। এজন্য আমরা স্বতন্ত্র অবস্থায় থেকে রাজনীতিকে এগিয়ে নিয়েছি।

জিএম কাদের আরো বলেন, আমরা সংসদে থেকে সরকারের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কথা বলেছি এবং কীভাবে তা উত্তরণ করা যায় তাও বলেছি। জনগণ আমাদের রাজনীতি গ্রহণ করেছে। আমাদের নানা কারণে রাজনৈতিক সংকট ছিল। আমাদের মাঝে নানাভাবে বিভাজন তৈরি হয়েছে। কোথায় গেলে আমাদের অস্তিত্ব টিকে থাকবে, কোথায় গেলে আমরা দেশ ও জাতির প্রত্যাশা পূরণ করতে পারবো সেটি ভেবেছি।

আরো পড়ুন: দেশের রাজনীতিতে বিএনপিকে বিষফোড়া বললেন কাদের

তিনি বলেন, ১৭ নভেম্বর তফসিল ঘোষণার পর বিএনপি ও সমমনা দলগুলোর আন্দোলন ঝিমিয়ে পড়েছে। আমরা দেখলাম, কেউ আসুক আর না আসুক নির্বাচন ঠেকানোর কোনো উপায় থাকবে না।

মূলত সংসদে থেকে দেশ ও জাতির জন্য কথা বলা এবং দলের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা নির্বাচনে অংশগ্রহণ করেছি। এটা না করলে দলের ঐক্য ধরে রাখা যাবে না।

জাতীয় পার্টি মহাজোটে নেই জানিয়ে জিএম কাদের বলেন, আওয়ামী লীগ নিজ থেকে প্রার্থী প্রত্যাহার করেছে। এটার অর্থ এ নয় যে আমরা মহাজোটে গিয়েছি, আসন ভাগাভাগি করেছি। আমরা কোনো প্রার্থী প্রত্যাহার করিনি। আমরা শুধু নির্বাচনের পরিবেশটা চেয়েছি। নিরপেক্ষতা চেয়েছি। এটা কোনো সমঝোতা নয়। এটা কেবল পরিবেশ সৃষ্টির উদ্যোগ।

এর আগে সকালে জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ এবং মা-বাবা ও মাওলানা কেরামত আলীর (রহ.) মাজার জিয়ারত করেন রংপুর-৩ আসনের জাতীয় পার্টির প্রার্থী জিএম কাদের।

এসকে/ 

নির্বাচন আওয়ামী লীগ গোলাম মোহাম্মদ (জিএম) কাদের

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250