বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

নির্বাচন ঘিরে নতুন কর্মসূচি বিএনপির

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৮ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে আরো ১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। দলটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার (৫ই জানুয়ারি) সাপ্তাহিক ছুটির দিনে সারাদেশে মিছিল ও গণসংযোগ করা হবে।

বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) দুপুরে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী বলেন, আমরা আগামী ৭ই জানুয়ারি প্রহসনের সংসদ নির্বাচন বর্জন করতে দেশবাসী ও সম্মানিত ভোটারদের প্রতি আহ্বান জানাই।

আরো পড়ুন: বিএনপির নেতাকর্মীরাও এবার নৌকায় ভোট দেবে : তথ্যমন্ত্রী

একতরফা নির্বাচনে সরকার নিজেরা পরিকল্পিতভাবে সহিংসতা ঘটিয়ে বিএনপি ও বিরোধীদলীয় নেতাকর্মীদের ওপর দোষ চাপাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী।

তিনি বলেন, গণতন্ত্র মঞ্চ ও গণঅধিকার পরিষদের কর্মসূচিতে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা হামলা করেছে। এছাড়া সারাদেশে বিএনপির নেতাকর্মীদের ওপর সরকারের সন্ত্রাসী বাহিনী প্রতিনিয়ত হামলা করছে। আমি বিএনপির পক্ষ থেকে এসব হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

এইচআ/ওআ


বিএনপি কর্মসূচি মিছিল-গণসংযোগ নির্বাচন বর্জন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250