বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

বরিশাল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির দুই প্রার্থী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩৫ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বরিশাল জেলার ২টি আসন এবং বরগুনার একটি আসন থেকে জাতীয় পার্টির দুই প্রার্থী।

রোববার (৩১শে ডিসেম্বর) দুপুরে বরিশাল নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন জেলা ও মহানগর জাতীয় পার্টি।

নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থীরা হলেন, বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) ও বরিশাল-৫ (সদর) আসনের প্রার্থী জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা প্রকৌশলী ইকবাল হোসেন তাপস এবং বরগুনা-১ (আমতলী-তালতলী) আসনের প্রার্থী খলিলুর রহমান।

সংবাদ সম্মেলনে ইকবাল হোসেন তাপস বলেন, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন উপহার দিতে বদ্ধ পরিকর। কিন্তু তাদের আচরণে মনে হচ্ছে তারা সরকার কর্তৃক নিয়ন্ত্রিত। সরকার কিছু রাজনৈতিক দলকে ঘুষ দিয়ে নির্বাচনী বৈতরণী পার হতে চাচ্ছে। সবকিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে ৭ই জানুয়ারি প্রহসনের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। যে নির্বাচনে সাধারণ মানুষের কোনো সংশ্লিষ্টতা নেই।

আরো পড়ুন: ভোটকেন্দ্রে উপস্থিত হবেন কিনা আমাকে হাত তুলে দেখান: কাদের

তাপস আরো বলেন, নির্বাচানে রয়েছে একটি দল, আর সেই দলের লেজুড়ভিত্তিক কিছু মানুষই এ নির্বাচনে অংশগ্রহণ করেছে। সার্বিক বিবেচনায় আগামী ৭ই জানুয়ারির নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।

একই মঞ্চে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন বরগুনা-১ আসনের জাতীয় পার্টির প্রার্থী।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। উপস্থিত ছিলেন বরিশাল এবং বানারীপাড়া ও উজিরপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা।

এসকে/ 

জাতীয় পার্টি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ালেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250