শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

নিলামে ঘড়ির দাম উঠলো ৬৭ কোটি টাকা!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ৩১শে মে ২০২৩

#

হংকংয়ে নিলামে বিক্রি হওয়া চীনের শেষ সম্রাটের হাতঘড়ি। ছবি: এএফপি

হংকংয়ে একটি হাতঘড়ি  ৬২ লাখ মার্কিন ডলারে নিলামে বিক্রি হয়েছে। যা বাংলাদেশি মুদ্রায় ৬৭ কোটি টাকার বেশি। চীনের শেষ সম্রাটের হাতঘড়ি এটি। ঘড়িটি সুইজারল্যান্ডের বিখ্যাত ঘড়ি নির্মাতা প্যাটেক ফিলিপের তৈরি।

গতকাল মঙ্গলবার এই নিলাম হয়। ঘড়িটির দাম ৩০ লাখ মার্কিন ডলার উঠবে বলে নিলামের আগে ধারণা করা হয়েছিল। সিএনএনের প্রতিবেদনে বলা হয়, ২০১৯ সালে ঘড়িটি নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের হাতে এসেছিল।

কিন্তু গতকাল মাত্র পাঁচ মিনিটের নিলামে (স্পিরিটেড বিডিং) ঘড়িটির দাম ওঠে ৫১ লাখ মার্কিন ডলার। ক্রেতার প্রিমিয়াম ফিসহ ঘড়িটির মোট মূল্য দাঁড়ায় প্রায় ৬২ লাখ মার্কিন ডলার।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপসের ঘড়ি বিভাগের এশিয়া অঞ্চলের প্রধান টমাস পেরাজি বলেন, তিনি এই যুগান্তকারী নিলামে রোমাঞ্চিত। কারণ, ঘড়িটি নিলামে বিক্রির ক্ষেত্রে রেকর্ড হয়েছে।

আরো পড়ুন: নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের মুদ্রা

যুক্তরাজ্যের নিলামকারী প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্যাটেক ফিলিপের তৈরি এই মডেলের (রেফারেন্স ৯৬) আর কোনো ঘড়ি এত দামে আগে কখনো বিক্রি হয়নি।

নিলামকারী প্রতিষ্ঠান ফিলিপস জানায়, তাদের কাছে যেসব নথিপত্র রয়েছে, সে অনুযায়ী, ঘড়িটির মালিক ছিলেন চীনের শেষ সম্রাট আইসিন-গিয়োরো পুয়ি।

এম এইচ ডি/

চীন ভিন্নচোখে যুক্তরাজ্য হংকং ঘড়ি রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250