শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

নিয়োগ দেবে নিটল-নিলয় গ্রুপ, সপ্তাহে ছুটি ২ দিন

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৩ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান নিটল-নিলয় গ্রুপে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটিতে একটি শূন্যপদে লোকবল নিয়োগ দেওয়া হবে। নির্বাচিত প্রার্থীদের জন্য প্রতিষ্ঠানটির পক্ষ থেকে থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ।


প্রতিষ্ঠানের নাম: নিটল-নিলয় গ্রুপ

লোকবল:  নির্ধারিত নয়

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর ২০২৩

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.nitolniloy.com.bd/NML/

পদের নাম: সহকারী মহাব্যবস্থাপক (ভ্যাট, হিরো মোটরসাইকেল)। পদ সংখ্যা: ১টি। শিক্ষাগত যোগ্যতা: স্বনামধন্য প্রতিষ্ঠান থেকে মাস্টার্স/এমবিএ/এমবিএস ডিগ্রি।

কাজের ধরন: প্রতিষ্ঠানে ভ্যাট এবং সম্পূরক শুল্ক আইন-২০১২ অনুযায়ী ভ্যাট আইন মেনে চলা নিশ্চিত করা। সব ইউনিটের ভ্যাট নিবন্ধন আপডেট করা হয়েছে কিনা তা নিশ্চিত করা। ভ্যাট রিটার্ন প্রস্তুত করা হয়েছে কিনা এবং সময়সীমার মধ্যে জমা দেওয়া হয়েছে কিনা সেটি নিশ্চিত করা।

কাজের ধরন: পূর্ণকালীন। কর্মক্ষেত্র: অফিস। বয়সসীমা: কমপক্ষে ৪০ বছর।

প্রয়োজনীয় যোগ্যতা ও দক্ষতা: ভ্যাট বিষয়ে জানাশোনা থাকতে হবে। প্রার্থীকে অটোমোবাইলেও ধারণা থাকতে হবে। কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে ১০ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

নিয়োগের স্থান: ঢাকা।

বেতন: নির্বাচিত প্রার্থীদের জন্য থাকছে আকর্ষণীয় পারিশ্রমিক প্যাকেজ। সঙ্গে আছে দুর্দান্ত ক্যারিয়ার গড়ার সুযোগ।

সুযোগ-সুবিধা: মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, দুপুরের খাবারের সুবিধা, বছরে ২টি উত্সব বোনাস, অর্জিত ছুটি নগদকরণ, আকর্ষণীয় ভ্রমণ/পরিবহন ভাতা, কমিউনিটি ইনসেনটিভ ইত্যাদি।

আবেদন পদ্ধতি: আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: ১৯ সেপ্টেম্বর, ২০২৩।

এসি/ আই.কে.জে/

আরো পড়ুনভিভো বাংলাদেশে চাকরি, কর্মস্থল ঢাকা

নিটল-নিলয় গ্রুপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250