বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

পঞ্চবটীতে অনুষ্ঠিত হবে হাসিনা-মোদী বৈঠক

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৯:৩৮ পূর্বাহ্ন, ৭ই সেপ্টেম্বর ২০২৩

#

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ‘পঞ্চবটী’। ফাইল ছবি

জি-২০ শীর্ষ সম্মেলনের আগে আগামীকাল ৮ সেপ্টেম্বর শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এ বৈঠকটি হায়দ্রাবাদ হাউস বা সাউথ ব্লকে নয় বরং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবন ‘পঞ্চবটী’তে অনুষ্ঠিত হবে। 

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। 

প্রতিবেদনটিতে বলা হয়েছে, মূলত আন্তরিকতার বার্তা দিতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য গৃহে অভ্যর্থনার আয়োজন করা হবে। 

এদিকে জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিতে আগামীকাল নয়া দিল্লি যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (৯ সেপ্টেম্বর) সকাল থেকে শুরু হবে জি-২০ এর শীর্ষ সম্মেলন। 

বাংলাদেশ ওই গোষ্ঠীর সদস্য নয়। কিন্তু ভারত জি-২০ গোষ্ঠীর সভাপতি হওয়ার পরপরই নরেন্দ্র মোদী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অতিথি হিসেবে জোটটির শীর্ষ সম্মেলনে যোগ দিতে আমন্ত্রণ জানিয়েছেন। 

দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র বাংলাদেশকেই সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছে ভারত। কূটনৈতিক মহল এ বিষয়টিকে দুই দেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছানোর দৃষ্টান্ত হিসেবে দেখছেন।

এম.এস.এইচ/ আই. কে. জে/  

পঞ্চবটী হাসিনা-মোদী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250