বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঘানার পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪৪ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৩

#

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এবং ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) জাতিসংঘ সদর দপ্তরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনের এক পার্শ্ব বৈঠকে তারা আগামীতে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ঘানার পররাষ্ট্রমন্ত্রী শার্লি আয়োরকার বচওয়ে জলবায়ু পরিবর্তনজনিত ক্ষতি পুষিয়ে নিতে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোকে একটা একক সিদ্ধান্ত নিতে এবং আগামী জলবায়ু সম্মেলনে তা তুলে ধরার উপর গুরুত্বারোপ করেন। 

পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন জলবায়ু পরিবর্তন ইস্যুতে ক্লাইমেট ভালনারেবল ফোরামে বাংলাদেশের নেতৃত্বস্থানীয় ভূমিকা এবং জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি পূরণের লক্ষে বাংলাদেশের দৃঢ় অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন এবং ‘লস এন্ড ড্যামেজ ফান্ড’ চালুকরণের উপর গুরুত্বারোপ করেন।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে অভাবনীয় উন্নয়নের কথা তুলে ধরে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বাংলাদেশে বিনিয়োগের আকর্ষণীয় সুযোগ গ্রহণ করতে বিশেষ করে, ফার্মাসিউটিক্যাল খাতে বিনিয়োগের আহবান জানান।

ঘানাতে বাংলাদেশ মিশন স্থাপন অথবা অনারারি কনসাল জেনারেল নিয়োগের অনুরোধ জানান ঘানার পররাষ্ট্রমন্ত্রী। ড. মোমেন ঘানার পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

এসকে/ 

ঘানা পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বানিজ্য বিনিয়োগ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250