বুধবার, ১১ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অন্তর্ভুক্তিমূলক নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার আহ্বান জাতিসংঘের *** গণভোটে ‘হ্যাঁ’ কেটে দিয়ে ‘না’ রাখলেন ন্যান্সি, ফেসবুকে তোলপাড় *** চড়া মূল্যে নামমাত্র শুল্ক ছাড়, যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি নিয়ে বিতর্ক *** ‘অর্ধকোটি’ টাকাসহ ঠাকুরগাঁও জামায়াতের আমির আটক *** নির্বাচন পর্যবেক্ষণে ঢাকায় ৩৯৪ বিদেশি পর্যবেক্ষক ও ১৯৭ সাংবাদিক *** গণভোটে ‘না’ ভোট দেবেন আসিফ মাহতাব *** ভারতকে জবাব দেওয়া বড় সাফল্য হিসেবে দেখছেন বিসিবি সভাপতি *** সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়ম ভেঙে নির্বাচনী প্রচারণা *** যেমন ছিল অন্তর্বর্তী সরকারের শেষ দিনে সচিবালয়ের চিত্র *** বিএনপির শীর্ষ নেতারা কে কোথায় ভোট দেবেন

পল্টনে ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাই, ২ পুলিশসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৩৫ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৩

#

অভিযুক্ত দুই পুলিশ সদস্য- ছবি : সংগৃহীত

রাজধানীর পল্টনের একটি বেসরকারি ব্যাংকে ঢুকে ২০ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে দুই পুলিশসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার বেলা ২টার দিকে আইএফআইসি ব্যাংকের নয়াপল্টন শাখায় এ ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, আব্দুল্লাহ আল মামুন নামে একজন ব্যবসায়ীর কর্মচারী আজিম উদ্দিন দুপুরে ওই ব্যাংকে ২০ লাখ টাকা জমা দিতে আসেন। তিনি এসে টাকা জমা দেয়ার লাইনে দাঁড়ান। এ সময় পুলিশের ইউনিফর্ম পরা দু’জন ব্যক্তি তাকে টেনেহিঁচড়ে বাইরে নিয়ে যান। পরে তার কাছে থেকে ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যান তারা।

পুলিশ জানিয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পল্টন থানা পুলিশ ও ডিবির মতিঝিল জোনাল টিম। ঘটনাস্থলে গিয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ব্যাংকের সামনের ফুটপাতের হকার হৃদয় ও তার সহযোগী মঞ্জুকে গ্রেপ্তার করে। তাদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ। তাদের দেয়া তথ্যে ডেমরা পুলিশ লাইনে ক্লোজ হয়ে থাকা পুলিশের দুই কনস্টেবল মাহাবুব ও আসিফকে ১০ লাখ টাকাসহ গ্রেপ্তার করে ডিবি। এরপর তাদের দেয়া তথ্যমতে, বাসাবো থেকে ছিনতাইয়ের আরও ১০ লাখ টাকা ও মোটরসাইকেলসহ সোহেল নামে আরেক জনকে গ্রেপ্তার করা হয়। 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার হায়াতুল ইসলাম খান বলেন, খবর পেয়ে দ্রুত আমাদের পুলিশ ঘটনাস্থলে যায়। ছিনতাইয়ের সঙ্গে দুজন পুলিশ কনস্টেবল জড়িত ছিল। তাদেরও গ্রেপ্তার করা হয়েছে। সিভিলে থাকা তিন ব্যক্তি টাকার বিষয়ে ওই দুই পুলিশকে তথ্য দেয়। এরপর ইউনিফর্ম পরা দুই পুলিশ কনস্টেবল ব্যাংকে ঢুকে ওই ব্যক্তিকে বাইরে নিয়ে আসে। তার কাছ থেকে টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। দুই পুলিশ কনস্টেবল বরখাস্ত ছিল। এ ঘটনায় পল্টন থানায় মামলা হয়েছে।

আই.কে.জে/



ব্যাংকে ঢুকে ছিনতাই পুলিশ গ্রেপ্তার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250