শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** এবার পাংশা উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে ‘উদ্বোধনী ব্যানার’ *** মানুষকে যাতে ডাক্তারের পেছনে ঘুরতে না হয়, ডাক্তারই মানুষের পেছনে ঘুরবে: স্বাস্থ্যমন্ত্রী *** সমঝোতার চাঁদা: একই যুক্তি অন্য খাতেও প্রয়োগের আশঙ্কা টিআইবির *** এলডিসি থেকে উত্তরণ তিন বছর পেছানোর আবেদন করেছে সরকার *** ইফতার আয়োজনে আর্থিক সহায়তা চাইলেন আসাদুজ্জামান ফুয়াদ *** স্থগিত ভিসা প্রক্রিয়া চালু করতে সরকার কাজ করছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** মন্ত্রিপরিষদকে অভিনন্দন জানিয়ে চাঁদা ও হাদিয়া সংস্কৃতি প্রসঙ্গে যা বললেন রাষ্ট্রদূত মুশফিক *** তারাবির নামাজ নিয়ে বিশেষ আহ্বান আজহারীর *** গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী *** প্রধানমন্ত্রীকে নিয়ে তার মেয়ের ফেসবুক পোস্ট, মুহূর্তেই ভাইরাল

পাইরেসির শিকার ‘সুড়ঙ্গ’ দেখা যাচ্ছে অনলাইনে

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৬শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাইরেসির শিকার হয়েছে বর্তমান সময়ের বহুল আলোচিত সিনেমা ‘সুড়ঙ্গ’। আফরান নিশো অভিনীত এই সিনামাটি এখন অনলাইনে বিভিন্ন সাইটে গিয়েই দেখতে পারছেন নেট ইউজাররা। 

জানা গেছে, মুক্তির চতুর্থ সপ্তাহে এসেও ‘সুড়ঙ্গ’ সিনেমার টিকিট নিয়ে এখনও চলছে হাহাকার। দেশ ছাড়িয়ে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে কলকাতা, আমেরিকায়। সেখানেও দারুণ সাড়া মিলছে। এরইমধ্যে সিনেমাটি পাইরেসির শিকার হয়েছে। ‘সুড়ঙ্গ’ সিনেমা এখন অনলাইনে দেখা যাচ্ছে। একাধিক সাইটে পুরো সিনেমাটির হল প্রিন্ট দেখা যাচ্ছে বিনামূল্যে।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান চরকির এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, ‘এখন পর্যন্ত ‘সুড়ঙ্গ’ সিনেমা আমাদের এখানে আসেনি। পাইরেসির খবর শোনার পর আমরা ইউটিউব ও ফেসবুকে ৪০০-৫০০ ভিডিও নামিয়ে ফেলেছি। আরও কিছু বাকি আছে। অন্য মাধ্যমগুলো থেকে সিনেমার ভিডিও নামনোর ব্যবস্থা করা হচ্ছে।’

প্রসঙ্গত, রায়হান রাফি পরিচালিত ‘সুড়ঙ্গ’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। এ সিনেমার মধ্য দিয়ে প্রথমবারের মত বড় পর্দায় অভিষেক ঘটেছে নিশোর। প্রথমবার বড় পর্দায় অভিনয় করেই চমক দেখিয়েছেন আফরান নিশো। শাকিব খানের সিনেমা প্রিয়তমাও একই সময়ে মুক্তি পাওয়ায় এই দুইটি সিনেমার মধ্যে প্রতিযোগিতামূলক উন্মাদনা সৃষ্টি হয়েছে। 

ওআ/

সুড়ঙ্গ পাইরেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250