শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

পাকিস্তানকে উড়িয়ে ব্রোঞ্জ জিতল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৩

#

একের পর এক ইভেন্ট থেকে ছিটকে যাওয়ার পর অবশেষে পদকের দেখা পেল বাংলাদেশ। এশিয়ান গেমসের ক্রিকেট ইভেন্টে পাকিস্তানকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। লো-স্কোরিং ম্যাচে পাকিস্তানি মেয়েদের ৫ উইকেটে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতিরা।

সোমবার (২৫ সেপ্টেম্বর) চীনের হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের নারীদের ক্রিকেটে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান। জবাবে লক্ষ্য তাড়ায় ১৮.২ ওভারে ৫ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় টাইগ্রেসরা।

এর আগে টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ। সিদ্ধান্ত যে ভুল ছিল না তার প্রমাণ ইনিংসের শুরুতেই দিয়েছেন বোলাররা। স্কোরবোর্ডে ১৮ রান জমা করতেই ৪ উইকেট খুইয়ে ফেলে পাকিস্তান। এর মধ্যে একাই ১৩ রান করেন সাদাফ সামাস।

এরপর নাতালিয়া পারভেজের সঙ্গে অধিনায়ক নিদা দারের জুটিতে পাকিস্তানকে আশা দেখাতে শুরু করে। নাতালিয়া ১১, নিদা দার ১৪ ও আলিয়া রিয়াজের ১৮ বলে ১৭ রানে শেষ পর্যন্ত ৬৪ রানে থামে পাকিস্তানের ইনিংস।

বোলিংয়ে বাংলাদেশের পক্ষে স্বর্ণা আক্তার একাই ৩ উইকেট শিকার করেন। ২টি উইকেট পান সানজিদা আক্তার মেঘলা। এ ছাড়া মারুফা আক্তার, নাহিদা ও রাবেয়া প্রত্যেকেই একটি করে উইকেট শিকার করেছেন।

৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। দুই ওপেনার শামিমা সুলতানা ও সাথী রানি ২৭ রানের জুটি গড়েন। কিন্তু দলীয় ৩৩ রান হতেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। শামিমা ১৩, সাথী ১৩ ও নিগার সুলতানা ২ রান করে বিদায় নেন।

এরপর সোবহানা মোস্তারি ৫ ও রিতু মনি ৭ রানে বিদায় নিলেও স্বর্ণা আক্তারের ১৪ ও সুলতানা খাতুনের ২ রানের অপরাজিত ইনিংসে ১০ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌছে যায় লাল সবুজের দল।

ওআ/

পাকিস্তান বাংলাদেশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250