শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার *** ‘তৃণমূলের নাম–প্রতীক কেড়ে নেওয়া বিজেপির নোংরা খেলা’, আদালতে মমতা *** সব জেলা পরিষদের স্থাপনার ছাদে সৌরবিদ্যুৎ বাধ্যতামূলক করতে সরকারের নির্দেশ *** বিধ্বস্ত পরমাণু স্থাপনা ফের নির্মাণ করছে ইরান

পাকিস্তানি ক্রিকেটারদের শোকজ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

পাকিস্তানের একাধিক ক্রিকেটার খেলছেন আমেরিকার মাইনর লিগে। যেখানে রয়েছে বিপুল পয়সার হাতছানি। ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর দাপট যেভাবে বেড়ে চলেছে, তাতে ক্রিকেটারদের ধরে রাখতে রীতিমত হিমশিম খেতে হচ্ছে স্বদেশি বোর্ডগুলোকে। ফলে আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে এইসব লিগগুলোতে খেলার প্রবণতা বাড়ছে। অনেকেই নিয়ে নিচ্ছেন অবসরের সিদ্ধান্তও।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেটেও এমন এক ঘটনা সামনে এসেছে। বোর্ডের অনুমতি (এনওসি) না নিয়েই আমেরিকার মাইনর লিগে খেলার দায়ে পিসিবির শোকজ নোটিশ পেয়েছেন বেশ কয়েকজন ক্রিকেটার।

এরা হলেন শোয়েব মাকসুদ, আরশাদ ইকবাল, হুসেন তালাত, আলি শফিক, ইমাদ বাট, উসমান শেনওয়ারি, উমাইদ আসিফ, জিশান আশরাফ, সাইফ বদর, মুক্তার আহমেদ এবং নোমান আনোয়ার।

তাদের কারও কাছেই পিসিবির এনওসি বা ছাড়পত্র নেই। তা সত্ত্বেও এরা কীভাবে আমেরিকার লিগে খেলছেন, তা জানতেই শোকজ করা হয়েছে এই ক্রিকেটারদের।

এছাড়াও আমেরিকার লিগে যেসব পাকিস্তানি ক্রিকেটার খেলছেন, তাদের মধ্যে রয়েছেন হাসান খান, শামি আসলাম, হামাদ আজম, সালমন আরশাদ, মোসাদ্দেক আহমেদ, ইমরান খান জুনিয়র, আলি নাসির।

আর.এইচ

পাকিস্তান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250