বৃহস্পতিবার, ৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দুই মাসে নেই দুই ঘনিষ্ঠ মিত্র—তবু চীন কেন চুপ *** সরকারে থাকা অবস্থায়, আগে-পরে জীবনে কখনো দুর্নীতি করিনি: আসিফ নজরুল *** রঙিন দোল উৎসবে সম্প্রীতির বার্তা *** সাইরেন বাজলেই যা করছেন ইসরায়েলিরা *** বিশ্বব্যাপী ১৫ শতাংশ শুল্ক কার্যকর এ সপ্তাহে: মার্কিন অর্থমন্ত্রী *** রাষ্ট্রদূত হচ্ছেন ৩ সেনা কর্মকর্তা *** ট্রাম্পের হুমকিতেও টলবে না স্পেন, চায় না ইরানের বিরুদ্ধে যুদ্ধ *** জ্বালানি সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে সরকার *** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন?

পালং শাকের ভর্তা রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৪ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

অনেক পুরনো রীতি ভাতের সঙ্গে শাক খাওয়ার। মজার একটি শাক পালং। বেশিরভাগ বাড়িতেই পনির বা মাছ দিয়ে পালং শাক রান্না করা হয়। কেউবা এই শাকের চচ্চড়ি তৈরি করেন। স্বাদে বদল আনতে বানিয়ে ফেলতে পারেন পালং শাকের ভর্তা।

যেভাবে পালং শাক দিয়ে ভর্তা তৈরি করবেন, চলুন জানা যাক- 

উপকরণ-

পালং শাক- ১ আঁটি

পেঁয়াজ কুচি- ১ কাপ

রসুন- ৬-৭ কোয়া

কাঁচা মরিচ- ২টি

আরো পড়ুন : শরীরে প্রোটিনের ঘাটতি মেটাতে খান চিকেন স্টু

কালো জিরে- ১ চা চামচ

সরিষার তেল- ২ টেবিল চামচ

লবণ- স্বাদ অনুযায়ী

প্রণালি-

প্রথমে পালং শাক কেটে, ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। এবার কড়াইয়ে সামান্য তেল গরম করুন। কালো জিরা আর রসুন দিয়ে ফোড়ন দিন।

রসুন একটু ভাজা হলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিন। এবার ধুয়ে রাখা পালং শাক দিয়ে নাড়তে থাকুন। লবণ আর কাঁচা মরিচ দিয়ে দিন। ভালো করে নাড়াচাড়া করুন। পানি শুকিয়ে এলে নামিয়ে ফেলুন। 

এবার সব উপকরণ একসঙ্গে শিলপাটায় বেটে নিন। চাইলে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে পারেন। তবে বেশি মজার স্বাদ চাইলে শিলপাটায় বাটতে হবে। 

পরিবেশনের আগে ওপর থেকে একটু সরিষার তেল ছড়িয়ে দেবেন। ব্যাস, গরম ভাতের সঙ্গে জমে যাবে এই পালং শাকের ভর্তা। 

এস/ এসি

রেসিপি পালং শাকের ভর্তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250