মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

পায়ে লুটিয়ে পড়ল শাকিব ভক্ত

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১১ অপরাহ্ন, ১৩ই জুন ২০২৩

#

সংগৃহীত

রবিবার ‘মিস অ্যান্ড মিসেস প্লাস’ প্রতিযোগিতার ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয় রাজধানীর একটি কনভেনশন সেন্টারে। যেখানে উপস্থিত হয়েছিলেন ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান। 

সেই অনুষ্ঠানে শাকিবকে কাছে পেয়ে তার পায়ে লুটিয়ে পড়েন এক ভক্ত। তিনি দর্শকসারি থেকে দৌড়ে এসে মঞ্চে উঠে শাকিবের প্রতি ভালোবাসা প্রকাশ করেন। এমন ঘটনায় রীতিমতো বিস্মিত হয়ে পড়েন মঞ্চে উপস্থিত বাকি সকলে। 

এদিন রাত ৯ টার দিকে অনুষ্ঠানস্থলে এসে উপস্থিত হন শাকিব খান। একপর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আগে মঞ্চে ওঠেন তিনি। এসময় তার পাশেই ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।  শাকিবের প্রতি ভক্তদের এমন উন্মাদনা দেখে মন্ত্রীকেও বেশ অবাক হতে দেখা যায়। 

আরো পড়ুন: কেন বলিউডের কোনো পুরস্কার অনুষ্ঠানে যান না আমির খান


এদিকে, ওই ঘটনার পরে শাকিব সেই ভক্তকে বুকে টেনে নেন। এরপর স্বেচ্ছাসেবীরা এসে সেই ভক্তকে সরিয়ে দেন এবং পরিস্থিতি সামাল দেন। 

বিষয়টি নিয়ে নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে সোমবার একটি ভিডিও পোস্ট করেছেন এই অভিনেতা। যেখানে ওই ঘটনার চিত্র প্রকাশ পেয়েছে। শাকিব ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘সবার ভালোবাসার কাছে আমি চিরঋণী’।

উল্লেখ্য,বর্তমানে ‘প্রিয়তমা’ সিনেমার শুটিং করছেন  শাকিব খান। সিনেমাটি আসন্ন ঈদে মুক্তি পাবে।


এসি/ আই. কে. জে/



শাকিব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250