মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

পিএসজিও রাখতে চায় না নেইমারকে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ১০ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

নেইমারের পরের গন্তব্য সম্পর্কে কোনো আভাস পাওয়া যায়নি। ইউরোপের কোনো বড় ক্লাব তাকে নিয়ে আগ্রহী নয়। এদিকে কিলিয়ান এমবাপ্পের পিএসজি ক্লাব ছাড়ার চিঠির পর ভাবা হচ্ছিল নেইমারকে কেন্দ্র করেই পরিকল্পনা সাজাবে ক্লাবটি কিন্তু সেই ভাবনা এখন অতীত।

ব্রাজিলিয়ান তারকার ক্লাব ছাড়ার এই সংবাদে বিপদেই পড়ার কথা পিএসজির। কিন্তু শোনা যাচ্ছে তার উল্টোটা। নেইমারকে ছাড়তে লিগ ওয়ান চ্যাম্পিয়নরাও নাকি রাজি। শুধু সাবেক বার্সেলোনা ফরোয়ার্ডই নন, আরও ৪ ফুটবলারকে ছাড়তে রাজি প্যারিসের ক্লাবটি। 

এমনটিই দাবি করেছে ফ্রান্সের সংবাদমাধ্যম আরএমসি স্পোর্ট। শুধু দাবিই করেনি সংবাদমাধ্যমটি জানিয়েছে, নেইমারসহ পাঁচ ফুটবলারের সঙ্গে আলাদা আলাদাভাবে আলোচনা করেছেন কোচ লুইস এনরিকে ও ক্লাবের ক্রীড়া পরিচালক লুইস ক্যাম্পোস। আলোচনায় তাঁদেরকে ক্লাব চায় না এমনটাও নাকি জানিয়ে দিয়েছে এনরিকে ও ক্যাম্পোস। 

নেইমার বাদে পিএসজি আর যে ৪ জন ফুটবলারকে চাচ্ছেন না তাঁরা হচ্ছেন মার্কো ভেরাত্তি, রেনাতো সানচেজ, হুগো একিতেকে, হুয়ান বের্নাত। এমনটা যদি সত্যি হয় তাহলে নতুন ক্লাব খুঁজতে হবে তাঁদেরকে। 

গত মঙ্গলবার অনুশীলনেও দেখা যায়নি নেইমার ও ভেরাত্তিকে। এমনকি মৌসুম শুরুর আগে গত বুধবার খেলোয়াড়দের অফিশিয়াল ফটোসেশনেও এই দুজনকে রাখেনি পিএসজি। আর এমবাপ্পে তো প্রাক–প্রস্তুতির মৌসুম থেকেই নেই ক্লাবের স্কোয়াড ও অনুশীলনে। 

আর.এইচ/আইকেজে 

পিএসজি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250