মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায়

পিএসজিতে ডেম্বেলেকে স্বাগত জানালেন এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০২ অপরাহ্ন, ১২ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

বার্সেলোনা ছেড়ে নিজ দেশের ক্লাব পিএসজিতে যোগ দিয়েছেন উসমান ডেম্বলে। ৫ আগস্টের মধ্যে তার সঙ্গে চুক্তির বিষয়ে সমঝোতা করেছে প্যারিসের ক্লাবটি। 

শনিবার (১২ আগস্ট) চুক্তি সম্পন্নের ঘোষণা দিয়ে ডেম্বেলের সঙ্গে পাঁচ মৌসুমের চুক্তি করেছে লা প্যারিসিয়ানরা। অর্থাৎ ২০২৮ সাল পর্যন্ত পিএসজির হয়ে খেলার বিষয়ে সম্মত হয়েছেন তিনি। 

ডেম্বেলের হাতে ২০২৮ লেখা জার্সি দিয়ে পিএসজি তাদের ফেসবুক পেজে ছবি দিয়ে চুক্তি সম্পন্ন হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে। এছাড়া এক ভিডিও বার্তায় ডেম্বেলেকে স্বাগত জানিয়েছে।

ডেম্বেলেকে প্যারিসে স্বাগত জানিয়েছেন বন্ধু কিলিয়ান এমবাপ্পে। নিজের ইনস্টাগ্রামে ফ্রান্স জাতীয় দলের ফরোয়ার্ড ডেম্বেলের হাতে থাকা পিএসজির জার্সির ছবি পোস্ট করে লিখেছেন, ‘ঘরে ফেরায় স্বাগত, ভাই। তোমাকে এখানে দেখে খুব খুশি। অভিযান শুরু।’  

এসকে/ 

পিএসজি বার্সেলোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250