বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

পুরে ভরপুর সুইচ রোল পুলি পিঠার রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ৯ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহিত

শীতে অনেক রকমের পিঠা বানানো হয়। নারিকেল, গুড় আর চালের গুঁড়া দিয়ে তৈরি হয় বেশিরভাগ পিঠা। একেকদিন একেকরকম পিঠা থাকে পাতে। ব্যস্ততায় ভরা সময়ে একটুখানি অবসর বের করে আপনিও তৈরি করতে পারেন সুস্বাদু সুইচ রোল পুলি পিঠা।

চলুন রেসিপি জেনে নেয়া যাক-

তৈরি করতে যা লাগবে:

চালের গুঁড়া ২ কাপ,

নারিকেল ২ কাপ,

খেজুর গুড়/চিনি ১ কাপ,

গুঁড়া দুধ ১ টেবিল চামচ,

আরো পড়ুন : ঝটপট রান্না করে ফেলুন সুস্বাদু চিংড়ি খিচুড়ি

পানি ৩ কাপ,

 লবণ পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন:

বাড়িতে স্টিমার থাকলে তাতে পানি দিয়ে চুলায় চাপিয়ে দিন। স্টিমার না থাকলেও সমস্যা নেই, একটি হাঁড়ির মুখে পাতলা কাপড় বেঁধে পানি দিয়ে চুলায় বসান। এবার একটি পাত্রে কোরানো নারিকেল, গুঁড়া দুধ (স্বাদ বাড়ানোর জন্য) না দিলেও সমস্যা নেই ও গুড় একসঙ্গে জ্বাল দিতে হবে। মিশ্রণটি আঠালো হলে চুলা বন্ধ করে নামিয়ে নিতে হবে।

পিঠার ডো তৈরির জন্য একটি হাঁড়িতে পানি ও সামান্য লবণ দিয়ে জ্বাল দিতে হবে। ফুটে উঠলে চালের গুঁড়া দিয়ে নাড়তে হবে। ভালোভাবে মিশে গেলে নামিয়ে নিন। এরপর ভালোভাবে মথে ডো তৈরি করে নিন।

এবার ডো থেকে মাঝারি ঘনত্বের (বেশি মোটাও না পাতলাও না) একটি রুটি বেলে নিতে হবে। তার মধ্যে নারকেলের পুর দিয়ে ভালোভাবে রোল করে নিতে হবে। এবার পিঠাগুলো হাঁড়ি বা স্টিমারে ভাপে দিন। প্রায় ত্রিশ মিনিট সময় লাগতে পারে। সেদ্ধ হয়ে গেলে নামিয়ে নিন। সামান্য ঠাণ্ডা হলে ছুড়ি দিয়ে গোল গোল করে কেটে নিন। গরম গরম পরিবেশন করুন সুস্বাদু সুইচ পুলি পিঠা।

এস/ আই.কে.জে/

সুইচ রোল পুলি পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250