রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার! *** পাবনায় বিএনপি ও আওয়ামী লীগের নেতা–কর্মীদের দফায় দফায় সংঘর্ষ *** ২৪ ঘণ্টায় সৌদি আরবে ৮ বার জরুরি সতর্কতা, হুতিদের সঙ্গে পেরে উঠছে না কেন রিয়াদ *** আওয়ামী লীগ ঠেকাতে জামায়াতের অবস্থান কেন আলাদা মেরুতে *** গঙ্গার পানিবণ্টন চুক্তি: ঢাকায় ভারতের প্রতিনিধিদল, বৈঠক চলবে ৩ দিন *** আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করা হবে: শাহে আলম

পোশাক কর্মীদের জন্য খুলছে ইউরোপের শ্রমবাজার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ১০ই জুন ২০২৩

#

সরকারি খরচে বোয়েসেলের মাধ্যমে প্রথম দফায় ৫৫ কর্মী যাচ্ছেন বুলগেরিয়াতে

প্রথমবারের মতো ইউরোপ যাচ্ছেন বাংলাদেশের তৈরি পোশাক খাতের দক্ষ কর্মীরা। সরকারি খরচে বুলগেরিয়াতে ৫৫ জন কর্মী পাঠাচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)।

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ বুলগেরিয়া। যার অন্যতম প্রধান শিল্প গার্মেন্টস ও টেক্সটাইল উৎপাদন। এবার দেশটিতে প্রথমবারের মতো কর্মসংস্থানের সুযোগ মিলছে বাংলাদেশের তৈরি পোশাক খাতের দক্ষ কর্মীদের।

মূলত সরকারি খরচে বোয়েসেলের মাধ্যমে প্রথম দফায় ৫৫ কর্মী যাচ্ছেন বুলগেরিয়াতে। এর মধ্য দিয়ে ইউরোপের কোনো দেশের তৈরি পোশাক খাতে কর্মসংস্থান হচ্ছে বাংলাদেশি কর্মীদের।

বুলগেরিয়া সরকারের চাহিদা অনুযায়ী দেশটির পোশাক কারখানাগুলোতে বাংলাদেশি সুইং ও প্রেসিং মেশিন অপারেটর, টেক্সটাইল টেইলার্সসহ দক্ষ কর্মীদের পাঠানো হচ্ছে। যাদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা। ওভারটাইমসহ দাঁড়াবে সর্বোচ্চ ৫০ হাজার। পাশাপাশি আবাসন সুবিধাও দেবে নিয়োগকারী প্রতিষ্ঠান।

বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মল্লিক আনোয়ার হোসেন বলেন, বুলগেরিয়াতে দেশের গার্মেন্টস কর্মী পাঠানো হচ্ছে। বর্তমানে ভিসা প্রসেসিং চলছে। এর মাধ্যমে প্রথমবারের মতো দেশটিতে পোশাক শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

আর ইউরোপের শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের কর্মসংস্থান নিশ্চিতে বিশেষ কর্মপরিকল্পনা নেয়া হয়েছে বলে জানিয়েছেন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক মো. শহীদুল আলম।

আরো পড়ুন: ২২ কৃষিপণ্যে বিশ্বের শীর্ষ দশে বাংলাদেশ

উল্লেখ্য, ২০ থেকে ৩৫ বছর বয়সি দক্ষ পোশাক কর্মীরা বুলগেরিয়াতে নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। বোয়েসেলের বাছাইকৃতদের মধ্য থেকে বুলগেরিয়ার কোম্পানি প্রতিনিধিরা পুনরায় পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী বাছাই করবেন। মূলত ২০২২ সালে প্রথম বাংলাদেশ থেকে পোশাক কর্মী নেয়ার আগ্রহ প্রকাশ করে বুলগেরিয়া সরকার।

এদিকে চলতি বছর বিশ্বের বিভিন্ন দেশে অন্তত ১২ লাখ বাংলাদেশি কর্মীর কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে বিএমইটি।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে

🕒 প্রকাশ: ০১:০৭ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে

🕒 প্রকাশ: ১২:২০ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৩৮ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন

🕒 প্রকাশ: ১১:৩১ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

🕒 প্রকাশ: ০৮:১৯ অপরাহ্ন, ২১শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250