রবিবার, ২৯শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশে এক বছরে এইচআইভি সংক্রমণ বেড়েছে ২২ শতাংশ *** আওয়ামী লীগের লকডাউনকে কেন্দ্র করে সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই সরকারের *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমিরাতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ *** পাবনায় থানা ঘেরাও করে আওয়ামী লীগের হামলা-ভাঙচুর, পুলিশের মোটরসাইকেলে আগুন *** ‘সরকার আওয়ামী লীগকে ডিল করতে পারছে না বলে এখন জাতীয় ঐক্যের কথা বলছে’ *** আওয়ামী লীগের লকডাউন: অবরোধকারীরা ‘সফল’, বললেন ওসি; ভিডিও ভাইরাল *** গোপালগঞ্জে অবরোধ, ঢাকার সঙ্গে ৫ জেলার সড়ক যোগাযোগ প্রায় বিচ্ছিন্ন *** তিন জেলায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের ১৩ বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগ *** পদ্মা সেতু এলাকায় বিএনপির সঙ্গে সংঘর্ষে আওয়ামী লীগের দুই কর্মী নিহত *** স্পিকারের পাকিস্তান সফরে প্রতিনিধিদলে যুদ্ধাপরাধীদের ছেলে, সিপিবির সমালোচনা

পোশাক রপ্তানির আড়ালে বিদেশে পাঠানো হচ্ছে চাল

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১১:৩৬ পূর্বাহ্ন, ৯ই সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

পোশাক রপ্তানির চালান শুল্কায়নের সময় চট্টগ্রামের একটি বেসরকারি ডিপোতে পোশাকের বদলে চাল পেয়েছেন শুল্ক কর্মকর্তারা। 

শুক্রবার (৮ সেপ্টেম্বর) রাতে এ ঘটনা ঘটে। এব্যাপারে চট্টগ্রাম কাস্টমসের উপকমিশনার বদরুজ্জামান মুন্সি গণমাধ্যমকে বলেন, “চট্টগ্রামের ওসিএল ডিপো দিয়ে ২২ কার্টনের একটি পণ্য রপ্তানির চালান যাচাই-বাছাইয়ের সময় সন্দেহ হয় সেখানকার দায়িত্বরত কর্মকর্তাদের। সন্দেহের পর একটি কার্টন খুলে চাল পাওয়া গেছে। তবে রাত হয়ে যাওয়ায় বাকি চালান আজ (শনিবার) খুলে দেখা হবে।”

এদিকে এ ঘটনার আগে তৈরি পোশাক রপ্তানির আড়ালে অর্থ পাচারের বিষয়টি নজরে আসে শুল্ক কর্মকর্তাদের। এ বিষয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের তদন্ত চলমান রয়েছে। চলমান তদন্তের মাঝেই পোশাক রপ্তানির আড়ালে চাল রপ্তানির বিষয়টি ধরা পড়লো। 

এম.এস.এইচ/ 

চাল পোশাক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250