শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পোশাক শ্রমিকদের জন্য ১৭,৫৬৮ টাকা নিম্নতম মজুরির প্রস্তাব সিপিডির

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৩৩ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ফাইল ছবি

দেশের রপ্তানিমুখী পোশাক খাতের শ্রমিকদের জন্য মাসিক ১৭ হাজার ৫৬৮ টাকা নিম্নতম মজুরি প্রস্তাব করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। বর্তমানে পোশাক শ্রমিকদের নিম্নতম মুজরি ৮ হাজার টাকা।

সিপিডি বলেছে, বিদেশি ক্রেতা প্রতিষ্ঠানগুলো যদি প্রতি পোশাকে বাড়তি ৭ সেন্ট দেয়, তাহলে এই মজুরি দিতে কারখানা মালিকেরা চাপে পড়বেন না।

রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত পোশাক খাতে ন্যূনতম মজুরি পুনর্নির্ধারণ, পর্যবেক্ষণ ও প্রস্তাবনা অনুষ্ঠানে এই প্রস্তাব দেয় সিপিডি।

গবেষণা প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা ৭৬টি কারখানার ২২৮ জন শ্রমিকের ওপর গবেষণা করে এই প্রস্তাব দিচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম ও সিনিয়র গবেষণা সহকারী তামিম আহমেদ।

পোশাক খাত সংশ্লিষ্ট যেসব ব্যক্তি অনুষ্ঠানে যোগ দেন, তাঁরা হলেন-বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নিম্নতম মজুরি বোর্ডে মালিকপক্ষের প্রতিনিধি সিদ্দিকুর রহমান, নিম্নতম মজুরি বোর্ড শ্রমিকপক্ষের প্রতিনিধি সিরাজুল ইসলাম প্রমুখ।

একে/

ন্যূনতম মজুরি পোশাক শ্রমিক সিপিডি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250