শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

বলিউড

প্রকাশ হলো জওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২১ অপরাহ্ন, ১লা আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

মুক্তির অপেক্ষায় শাহরুখ খানের বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘জওয়ান’। সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। এবার সেই উত্তেজনার পারদ আরও বাড়িয়ে দিলেন নির্মাতারা। প্রকাশ হলো জওয়ানের প্রথম গান ‘জিন্দা বান্দা’।

মিউজিক ভিডিওটি শাহরুখ খানের এনার্জেটিক প্রবেশের মাধ্যমে শুরু হয়। একই পোশাক পরা একদল নারীর উল্লাসের মধ্য দিয়ে শাহরুখ খানকে স্বাগত জানানো হয়। সানায়া মালহোত্রা এবং প্রিয়ামণির পাশাপাশি মেগাস্টার শাহরুখ তার নাচের ঝলক দেখান। গানটির মাধ্যমে শাহরুখ খান এবং প্রিয়ামণিকে দীর্ঘদিন পর একই ফ্রেমে নাচতে দেখা গেল।


এর আগে চেন্নাই এক্সপ্রেসের ‘ওয়ান টু থ্রি ফোর’ গানে একসঙ্গে দেখা গেছে দুজনকে। গানের শুরুতেই পুলিশের ইউনিফর্মে প্রবেশের ঝলক দেখা যায় কিং খানের। এরপর লাল শার্ট আর কালো প্যান্টে সামনে আসেন শাহরুখ খান। সঙ্গে সমানতালে নাচেন প্রিয়ামণি ও সানায়া।

আরো পড়ুন: সিডনির মঞ্চে চঞ্চল চৌধুরীর ‘দড়ির খেলা’

পেছনে একই পোশাকে নারী নৃত্যশিল্পীরা। গানটি তামিল ভাষায় ‘ভাঁধা এদম’ শিরোনামে এবং তেলেগু ভাষায় ‘ধুম্মে ধুলিপেলা’ শিরোনামে মুক্তি পেয়েছে।

এম/


গান জওয়ান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250