বৃহস্পতিবার, ৩রা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা *** জন্মাষ্টমী উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময় *** নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ বন্ধ *** একলাফে বাড়ল সোনার দাম, প্রতি ভরি কত হলো *** উপকূলীয় ৭ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কতা *** সংসদীয় কমিটিতে বিরোধীদের সভাপতি না রাখা ও প্রধানমন্ত্রীর প্রশ্ন নিয়ে আপত্তি

প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে: সমাজকল্যাণ মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৫ অপরাহ্ন, ৮ই অক্টোবর ২০২৩

#

ছবি: সুখবর

সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিরা দেশের বোঝা নয়, সম্পদ। প্রতিবন্ধীতা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে।

রোববার (৮ অক্টোবর) সমাজকল্যাণ মন্ত্রী ঢাকায় জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশন মিলনায়তনে ‘বিশ্ব সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তি দিবস - ২০২৩’ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।  

দিবসটির এবারের প্রতিপাদ্য “অভিগম্য লাগসই লাখো প্রযুক্তি নিশ্চিত করবে সেরিব্রাল পালসি বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের জীবন চলার গতি।”

মন্ত্রী বলেন, সরকার সকল ধরণের প্রতিবন্ধীতা শণাক্ত করে নিয়মিত ভাতা প্রদান করছে। প্রতিবন্ধিতার ধরণ অনুসারে চিকিৎসা ও পূনর্বাসন করছে।

বিশেষ অতিথির বক্তব্যে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু বলেন, দেশের আট বিভাগে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সমন্বিত আবাসন তৈরি করা হবে। আগামীর বাংলাদেশে সেরিব্রাল পালসিসহ সকল ধরণের প্রতিবন্ধী ব্যক্তি স্বাচ্ছন্দে বসবাস করবে।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. রুহুল আমিন খান বক্তব্য রাখেন। 

আলোচনা সভায় সেরিব্রাল পালসি প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। পরে মন্ত্রী সেরিব্রাল পালসি প্রতিবন্ধী ব্যক্তিদের হাতে পুরস্কার তুলে দেন।

এসকে/  

সমাজকল্যাণ মন্ত্রী প্রতিবন্ধী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250