শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমান্তের ওপারে কে কী করছে, তা দেখার বিষয় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী *** ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের *** বাংলাদেশ দলকে মুশফিকের বিদায় *** আওয়ামী লীগের চাপে কঠোর অবস্থান থেকে সরে আলোচনার টেবিলে ফিরবে তারেক সরকার, বিশ্লেষকদের অভিমত *** কুমিল্লায় দিনভর উত্তেজনা, মাহফিল করতে না পেরে ফিরে যান তাহেরী *** কারাফটকে নেওয়া হলো তুর্যের মরদেহ, শেষবারের মতো দেখা পেলেন কারাবন্দি মা *** রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ, শৃঙ্খলা ও নিরাপত্তা বিঘ্নের কারণ না হয়: প্রধানমন্ত্রী *** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

ইরাককে ট্রাম্পের হাতিয়ার না হওয়ার সতর্কবার্তা ইরানের

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:২০ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ইরাককে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘হাতিয়ার’ না হওয়ার সতর্কবার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা মোহাম্মদ মোখবার। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে অভিন্ন স্বার্থ ও ভাগ্য জড়িত- ইরানের পররাষ্ট্রনীতির এ অবস্থান তুলে ধরে তিনি বাগদাদকে সীমান্ত পরিস্থিতির বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা।

গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোহাম্মদ মোখবার এ সতর্কবার্তা দেন। এর আগে ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদির প্রশংসা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরাক থেকে তেল চোরাচালান বন্ধ, দুর্নীতির অবসান এবং সব অস্ত্র রাষ্ট্রের একক নিয়ন্ত্রণে আনার প্রচেষ্টার জন্য ইরাকি প্রধানমন্ত্রীর প্রশংসা করেন তিনি।

এ ঘটনার পরই ইরাককে সতর্ক করে পোস্ট দেন মোহাম্মদ মোখবার। তিনি ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির উপদেষ্টা ও সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন। এক্সে দেওয়া পোস্টে মোখবার বলেন, প্রতিবেশীদের সঙ্গে অভিন্ন ভাগ্য ভাগাভাগি করাকে ইরানের পররাষ্ট্রনীতি মৌলিক নীতি হিসেবে বিবেচনা করে।

তিনি আরও বলেন, ‘সবচেয়ে কঠিন দিনগুলোতেও ইরান সর্বশক্তি দিয়ে ইরাকের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং বন্ধুত্বের প্রমাণ দিয়েছে।’

মোখবার বলেন, দুই দেশের এই অবিচ্ছেদ্য সম্পর্কের কারণে সীমান্তের বিষয়গুলোতে বাগদাদকে সতর্ক থাকতে হবে। যাতে তারা ইসলামের শত্রুদের হাতে হাতিয়ারে পরিণত না হয় এবং ‘অপরাধী ট্রাম্পের’ নীতি বাস্তবায়নের মাধ্যম হয়ে না দাঁড়ায়।

এর আগে গত বুধবার ইরাকের সীমান্তরক্ষী বাহিনী সিরিয়া ও ইরানের সঙ্গে দুটি সীমান্তপথ বন্ধ করে দেয়।

ইরান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250