রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি *** দ্বিতীয় জানাজা শেষে গন্ধমতিতে চিরনিদ্রায় অপ্রতিম, দুপুরে পুলিশের সংবাদ সম্মেলন *** ইন্দোনেশিয়ায় পৌঁছেছে বাংলাদেশ দল *** মমতার আমলে পশ্চিমবঙ্গকে বাংলাদেশে পরিণত করার চেষ্টা হয়েছিল: ভারতের কেন্দ্রীয় মন্ত্রী *** উত্তর কোরিয়ার পারমাণবিক পরীক্ষার কারণে ১,৩৯৯টি ভূমিকম্প হয়ে থাকতে পারে: গবেষণা *** হুতিদের মোকাবিলায় এবার সৌদির পাশে দাঁড়ানোর ঘোষণা তুরস্কের! যুদ্ধ করবে কি? *** কমলাপুর রেলস্টেশনে পরপর দুটি ককটেল বিস্ফোরণ *** তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর আগামী নভেম্বরে করা যায় কি না, আলোচনায় ঢাকা-দিল্লি *** জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান *** মন্ত্রী বড়, নাকি সংসদ সদস্য—কর্মকর্তাদের উদ্দেশে প্রশ্ন প্রতিমন্ত্রী শাহে আলমের

বিশ্বে প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির দাম

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ অপরাহ্ন, ১৯শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০২৩ সালে বিশ্বে প্রথমবারের মতো কমেছে ব্যবহৃত গাড়ির পাইকারি দাম। প্রস্তুতকারক কোম্পানিগুলোর উৎপাদন বেড়ে যাওয়ায় নতুন বাজারের পাশাপাশি প্রভাব পড়েছে পুরনো গাড়ির বাজারেও। খবর সিএনবিসি।

কক্স অটোমোটিভের প্রতিবেদন অনুসারে, ম্যানহেইম ব্যবহৃত গাড়ি মূল্যসূচকে মার্চ থেকে এপ্রিলে দাম কমেছে ৩ শতাংশ। যদিও বিক্রীত গাড়ির দামে খুব একটা পরিবর্তন আসেনি। তবে যুক্তরাষ্ট্রে পাইকারি ট্রাক বিক্রি গত বছরের ডিসেম্বরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ বেড়েছে। বছরওয়ারি এপ্রিলে বিক্রি কমেছে ৪ দশমিক ৪ শতাংশ।

আরো পড়ুন: ডলারের পরিবর্তে টাকায় নির্ধারণ হবে আকাশপথের ভাড়া

কক্সের অর্থনীতি ও শিল্প ব্যবস্থাপনা বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা ক্রিস ফ্রে বলেন, ‘‌টানা আট মাস আমরা বছরওয়ারি দাম কমে আসার বিষয়টি খেয়াল করছি। গড়ে বছরওয়ারি দাম কমেছে ৮ দশমিক ৩ শতাংশ। আর এ যাত্রা এখানেই থেমে যাবে বলে মনে হয় না।’

কভিড-১৯ মহামারীর প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে ব্যবহৃত গাড়ির দাম। বিশ্বব্যাপী স্বাস্থ্যঝুঁকি ও সরবরাহজনিত জটিলতার কারণে নতুন উৎপাদন ও বিক্রি অনেকটাই মন্থর হয়ে যায়। দামও থাকে চড়া। ফলে উচ্চমূল্য ও বাজারে স্বল্পতার কারণে ক্রেতারা ব্যবহৃত গাড়ির দিকে ঝুঁকেছে।

এম এইচ ডি/আইকেজে 

ব্যবহৃত গাড়ি দাম মূল্য

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250