শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’

প্রধানমন্ত্রীর সামনে নাচবেন জায়েদ খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:২০ পূর্বাহ্ন, ১৩ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

জায়েদ খানের স্বপ্নপূরণ হতে চলেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে নাচবেন তিনি। আর এতেই উচ্ছ্বসিত নায়ক।

মঙ্গলবার (১৪ নভেম্বর) জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২২ সালের বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করবেন তিনি। সেই অনুষ্ঠানে দুটি গানে মঞ্চ মাতাবেন জায়েদ।

গণমাধ্যমকে নিজেই তথ্যটি নিশ্চিত করেছেন এ নায়ক।

জায়েদ খান বলেন, ‘খসরু ভাই ও রোজিনা আপার সম্মানে গানে নাচে অংশ নেব। তাদের বিখ্যাত দুই গানে নাচতে যাচ্ছি এটা আমার সৌভাগ্য। যেহেতু প্রধানমন্ত্রীর সামনে নাচব, তাই এটাকে আমার পরম পাওয়া বলে মনে করছি।’

খসরু অভিনীত কালজয়ী গান ‘ওরে ও প্রাণের রাজা’ এবং রোজিনার বিখ্যাত ‘অবিচার’ সিনেমার ‘ছেড়ো না ছেড়ো না হাত ’ গান দুটিতে নাচবেন জায়েদ খান। নাচে তার সঙ্গী থাকবেন চিত্রনায়িকা আঁচল।

উল্লেখ্য, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা কামরুল আলম খান খসরু এবং রওশন আরা রোজিনাকে চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য ২০২২ সালে আজীবন সম্মাননায় ভূষিত হয়েছেন।

ওআ/

জায়েদ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250