শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেহরানের বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরে যাওয়ার পরামর্শ *** মোহন রায়হানকে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার দেওয়া হবে ২রা মার্চ *** দুই মাসের মধ্যে প্রথম আলোতে অগ্নিসংযোগের তদন্ত শেষের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর *** ঢাকা থেকে মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বন্ধ *** আত্মসমর্পণ করুন, নইলে মৃত্যু নিশ্চিত: ইরানি কর্মকর্তাদের ট্রাম্প *** খামেনি এখন কোথায়, কেন তিনি সম্ভাব্য লক্ষ্য *** যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি চরমভাবে বৈষম্যমূলক: সিপিডি *** ঈদ যাত্রা স্বস্তির ও নিরাপদ হবে: নৌপরিবহনমন্ত্রী *** জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন প্রধানমন্ত্রী *** মধ্যরাত থেকে পদ্মা-মেঘনায় ২ মাস মাছ ধরা নিষিদ্ধ

প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করবে বিএনপি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ৮ই ডিসেম্বর ২০২৩

#

বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আগামী ১০ ডিসেম্বর (রোববার) জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিএনপি।

শুক্রবার (৮ই ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে দলটি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ ঘোষণা দেন।

রিজভী বলেন, রোববার বেলা ১১টায় আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করা হবে। ইতোমধ্যে ঢাকা মহানগর বিএনপি মানববন্ধনের সব প্রস্তুতি নিয়েছে।

গত ৪ ডিসেম্বর ঢাকাসহ সারাদেশের জেলা সদরে (১০ই ডিসেম্বর) মানববন্ধন কর্মসূচি ঘোষণা করে বিএনপি। কর্মসূচিতে দলটি গুম, খুন, গায়েবি মামলায় গ্রেফতার ও মানবাধিকার লঙ্ঘনের শিকার দলীয় নেতাকর্মী ও নাগরিকদের পরিবারের সদস্যরা অংশ নেওয়ার কথা রয়েছে।

ওআ/

বিএনপি মানববন্ধন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250