বৃহস্পতিবার, ২৬শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১২ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বর্ণাঢ্য কুচকাওয়াজে স্বাধীনতা দিবস উদযাপন *** জাতীয় প্যারেড স্কয়ারের অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী *** স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে মানুষের ঢল *** জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা *** বীর সন্তানদের শ্রদ্ধায় আজ স্মরণ করছে জাতি *** ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদ আটক *** গোলাম রাব্বানীকে সাদিক কায়েমের টেক্সট, স্ক্রিনশট ফাঁস *** ‘আমরা এখন পাকিস্তানি কায়দায় বাংলাদেশি’ *** মিথ্যা ও অপতথ্য ঠেকাতে নতুন প্রকল্প হাতে নিয়েছে তথ্য মন্ত্রণালয়: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

ফরিদপুরে বিকালে নির্বাচনী জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১১ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী প্রচারণার সফরে আজ মঙ্গলবার (২রা জানুয়ারি) ফরিদপুরে যাচ্ছেন। বিকাল ৩টার দিকে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে জেলা আওয়ামী লীগ আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে ফরিদপুরে ব্যাপক আয়োজন করা হয়েছে। জনসভা উপলক্ষে সাজানো হয়েছে সরকারি রাজেন্দ্র কলেজের মাঠ। মাঠের একদিকে স্থায়ী মঞ্চ ঘিরে নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। নারী ও পুরুষদের বসার জন্য আলাদা জায়গা নির্ধারণ করা হয়েছে। 

আরো পড়ুন: আমাদের ভোট চুরির প্রয়োজন হয় না: শেখ হাসিনা

এই সফর উপলক্ষে জনসভা মাঠের বাইরে ফরিদপুর শহরেও প্রস্তুতি নেওয়া হয়েছে। মাঠের আশপাশের এলাকাজুড়ে সড়কের পাশে বিদ্যুতের খুঁটিতে মাইক (লাউড স্পিকার) লাগানো হয়েছে। শহরের রাস্তা পরিষ্কার করা হয়েছে। ফরিদপুর পৌরসভার উদ্যোগে সড়কের পাশের গাছের নিচের অংশে রঙ করা হচ্ছে। সেই সঙ্গে সড়ক বিভাজকে রঙ করা, ড্রেন ও রাস্তা মেরামত করা হয়েছে।

ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস বলেন, 'প্রধানমন্ত্রীর জনসভা উপলক্ষে মাঠে ৫০ হাজার দর্শক-শ্রোতাসহ সড়ক এবং আশেপাশের এলাকায় মোট এক লাখ লোকের সমাগমের প্রস্তুতি নেওয়া হয়েছে।'

তিনি জানান, সভায় সভাপতিত্ব করবেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর-৩ (সদর) আসনের নৌকার প্রার্থী শামীম হক। সভায় ফরিদপুরের বাকি তিন সংসদীয় আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা উপস্থিত থাকবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফরিদপুর শহরে সর্বশেষ এসেছিলেন ২০১৭ সালের ২৯ মার্চ। ওইদিন বিকেলে তিনি রাজেন্দ্র কলেজ মাঠেই বক্তব্য দিয়েছিলেন। ছয় বছর নয় মাস পর আজ আবার ফরিদপুর শহরে আসছেন তিনি।

এইচআ/ আই. কে. জে/ 

ফরিদপুর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনী জনসভা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250