মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

ফিলাডেলফিয়াকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ১৬ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সুবারু পার্কে ফিলাডেলফিয়া ইউনিয়নকে ৪-১ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে মেসির ইন্টার মায়ামি। এবারের মৌসুমে ঘরের মাঠে ফিলাডেলফিয়ার এটাই প্রথম হার।

খেলার প্রথমার্ধেই মেসিরা জয় নিশ্চিত করে ফেলেন। হোসেফ মার্তিনেজ, মেসি ও জর্দি আলবার গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধটা শেষ করে মায়ামি। ৮৪ মিনিটে দাভিদ রুইজ করেছেন চতুর্থ গোলটি। এর আগে ফিলাডেলফিয়ার আলেহান্দ্রে বেদোয়া একটি গোল করে ব্যবধান কমিয়েছিলেন।

বরাবরের মতো আজও ম্যাচের শুরুতেই গোল পেয়ে যায় মায়ামি। তৃতীয় মিনিটে ভেনেজুয়েলান ফরোয়ার্ড মার্তিনেজ এগিয়ে দেন মেসিদের। লিগস কাপে এ নিয়ে পাঁচ ম্যাচে প্রথম ১৫ মিনিটের মধ্যেই গোল করল মায়ামি।

মেসি ব্যবধানটা দ্বিগুণ করেন ২০ মিনিটে। মায়ামির জার্সিতে নবম গোলটি মেসি করেছেন ৩০ মিটার দূর থেকে মাটি কামড়ানো এক শটে। বাঁ দিকে ঝাঁপিয়েও বলের নাগাল পাননি ফিলাডেলফিয়া গোলরক্ষক। ইএসপিএন জানাচ্ছে মেসি ক্যারিয়ারে এর চেয়ে বেশি দূরত্ব থেকে মাত্র একটি গোলই করেছেন।

প্রথমার্ধের যোগ করা সময়ে সাবেক বার্সা তারকা আলবা গোল করে জয় প্রায় নিশ্চিত করে দেন মায়ামির। 

এদিকে মেসি যোগ দেওয়ার পর এ নিয়ে ৬ ম্যাচে ২১ গোল করল মায়ামি। অথচ মেসি যোগ দেওয়ার আগে মেজর লিগ সকারের ২২ ম্যাচে মাত্র ২২টি গোল করতে পেরেছিল দলটি।

বাংলাদেশ সময় রোববার (২০ আগস্ট) মেক্সিকোর মন্তেরেই অথবা যুক্তরাষ্ট্রের ন্যাশভিল এসসির বিপক্ষে খেলবে ইন্টার মায়ামি। 

এম.এস.এ্

লিওনেল মেসি ইন্টার মায়ামি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ

🕒 প্রকাশ: ০১:০৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250