বৃহস্পতিবার, ১৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** চাঁদ দেখা যায়নি, সৌদি আরবে ঈদ শুক্রবার *** স্থানীয় সরকার নির্বাচন এ বছরেই: মির্জা ফখরুল *** গুম, খুনের শিকার পরিবারে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন তারেক রহমান *** সহশিল্পীদের চোখে অভিনেতা শামস সুমন *** স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ফেসবুক ইভেন্টে ‘ইন্টারেস্টেড’ ক্লিকে বরখাস্ত হলেন বিশ্ববিদ্যালয় কর্মকর্তা *** হরমুজ প্রণালি বন্ধ, চা–সমুচা–দোসার রসনাবঞ্চিত ভারতীয়রা *** ক্ষমা চেয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী, দিয়েছেন ‘অপ্রয়োজনীয়’ কথা আর না বলার প্রতিশ্রুতি *** ঈদের দিন যমুনায় কূটনীতিকসহ সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী *** আইজিপির বাগেরহাটের বাসভবনে চুরির খবরটি ভিত্তিহীন: জেলা পুলিশ *** ড. ইউনূসের চেয়ে বড় বাটপার বাংলাদেশের সরকারে কেউ আসেননি: আনিস আলমগীর

ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে স্ট্যাটাস মার্টিনেজের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:০৩ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজ বাংলাদেশে আসছেন, এই খবর চাউর হয়েছে আগেই। এবার মার্টিনেজ নিজেই নিশ্চিত করলেন এই খবর। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বাংলাদেশ সফর নিয়ে একটি পোস্ট দিয়েছেন তিনি।

কী লিখেছেন সেই স্ট্যাটাসে? মার্টিনেজ লিখেছেন, ‘সবাইকে শুভেচ্ছা। আমি আগামী ৩ থেকে ৫ জুলাই ভারতীয় উপমহাদেশে আমার প্রথম সফর করব। সেখানে আমি বিভিন্ন চ্যারিটি কার্যক্রমে অংশ নেব। একই সঙ্গে মোহনবাগান ক্লাবের একটি চ্যারিটি ম্যাচে প্রধান অতিথি হিসেবে যোগ দেব।’

 ‘এর পাশাপাশি ভক্তদের সঙ্গে বিভিন্ন কার্যক্রম, পৃষ্ঠপোষকদের হয়ে শুভেচ্ছা বিনিময় ছাড়াও ফুটবল সংক্রান্ত প্রচারণায় অংশ নেব। আমি জানি, কলকাতা ও বাংলাদেশে আর্জেন্টিনার প্রচুর ভক্ত ও সমর্থক আছেন। আমি তাদের সঙ্গে দেখা করতে মুখিয়ে আছি। শতদ্রুকে এই উদ্যোগের জন্য ধন্যবাদ। আমি তোমাদের ভালোবাসি।’

মূলত মার্টিনেজের সফরটা ছিল কলকাতাতে। তবে বাংলাদেশে আর্জেন্টিনার অনেক ভক্ত-সমর্থক আছে বলে তিনি নিজেই এখানে আসার আগ্রহ প্রকাশ করেন।

মার্টিনেজের ভারত ও বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত। তিনি গত ২৪ মে জানান, মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে।আগামী সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিশ্বের সেরা এ গোলরক্ষকের সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন তিনি।

আরো পড়ুন: আইপিএল: সেরার পুরস্কার জিতলেন যারা

সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ। মার্টিনেজের সফরসূচিতে কি থাকবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতেই ঢাকায় আসছেন শতদ্রু দত্ত।

৩৬ বছর অপেক্ষার পর গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনা। যাদের হাত ধরে ম্যারাডোনার দেশের এই সাফল্য, তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ।

এম/

 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250