মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

ফেসবুকে বিশেষ বার্তা দিলেন শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১২ অপরাহ্ন, ২৯শে মে ২০২৩

#

শাকিব খান। ছবি: সংগৃহীত

সম্প্রতি ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান তার ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওর সঙ্গে শেয়ার করেছেন দীর্ঘ এক স্ট্যাটাস। আর সেখানেই বিশেষ বার্তা দিয়েছেন এ ঢালিউড অভিনেতা।

রোববার (২৮ মে) দেয়া ওই স্ট্যাটাসে শাকিব জানিয়েছেন, তার জীবনে সামনে এগিয়ে চলার গল্প। কারণ, ওইদিনই অভিনেতা হিসেবে ক্যারিয়ার জীবনে দুই যুগ অর্থাৎ ২৪ বছর কাটিয়ে দিয়েছেন তিনি।

৪ মিনিট ৪৭ সেকেন্ডের ভিডিওতে এ নায়ক বলেন, প্রথম সিনেমার পরিচালক শ্রদ্ধেয় সোহানুর রহমান সোহান ও কুদ্দুসের নাম। নাচের গুরু স্বনামধন্য নৃত্যপরিচালক আজিজ রেজার কাছেও তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

পরিচালক এফ আই মানিক, আফতাব টুটু, ঝিনুক কথাচিত্রের কর্ণধার রফিকের নামও নেন এ অভিনেতা। এরপর শাকিব বলেন, ‘এমন আরও শত শত মানুষের কাছেই আমি কৃতজ্ঞ, যাদের নাম অল্প করে বলেও শেষ করা যাবে না।’

ক্যারিয়ারে সাফল্য হিসেবে এ অভিনেতা বলেন, ‘কখনো হাল ছেড়ে দেইনি। বরং শক্ত করে ধরতে চেয়েছি। অভিনেতা হিসেবে শীর্ষে পৌঁছাতে জায়গাটা মোটেই সহজ ছিল না, পথটাও ছিল বেশ অমসৃণ। সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে প্রতিনিয়ত ভেঙে তাই নতুন করে গড়তে হয়েছে নিজেকে।’

শাকিব আরও জানান, প্রতিদিনের নতুন সূর্যোদয়ের সঙ্গে কঠোর পরিশ্রম, নিষ্ঠা, সততা এবং কাজের প্রতি মমতা দিয়ে দিন শুরু করেন শাকিব। আর শেষ করেন নতুন এক বুক আশা নিয়ে। লম্বা সময়ে অনেক কিছু বদলেছে, অনেক তারকা ব্যক্তিত্বকে হারাতে হয়েছে, তবুও নিজের কাজের গতিকে থামিয়ে দেননি এ অভিনেতা।

আরো পড়ুন: বছরের সব অ্যাওয়ার্ড আলিয়ার ঘরে!

২৪ বছরের ক্যারিয়ার জীবনে শীর্ষে পৌঁছে তাই এখনও একই গতিতে কাজের মধ্যেই ডুবে থাকেন শাকিব খান। এ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কক্সবাজারে তার নতুন সিনেমা ‘প্রিয়তমা’র শুটিংয়ে। কারণ, অভিনয় দিয়ে দর্শককে কখনোই হতাশ করতে চান না এই শিল্পী।

শাকিবের ভাষায়: ‘দিনের সব কালো সময় আলোয় ভরেছে শুধু দর্শকদের ভালোবাসার কারণে। যতবার মনে হয়েছে, সিনেমায় আর না, ততবারই ভেবেছি আমার মানুষগুলো আমার একটি ভালো কাজের অপেক্ষায় থাকে সব সময়। তাই আমার কাজ দিয়ে আমি দর্শকদের এই অপেক্ষার উপহার, এই ভালোবাসার প্রতিদান আজীবন দিয়ে যেতে চাই। ২৪ বছর বা দুই যুগ নয়, যুগে যুগে আমি দর্শকদের শাকিব খান হয়ে থাকতে চাই, আস্থায়, ভালোবাসায়।’

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250